Urfi Javed: উরফি জাভেদের সেরা ৫ পোশাক, যা দেখে হুঁশ উড়বে আপনার

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানিয়ে ফেলেছেন নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই মিডিয়ার পাতায় ও নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কদিন আগে পিজ্জা দিয়েই পোশাক বানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। পোশাক বানিয়েছিলেন প্লাস্টার অফ প্যারিস দিয়েও। তবে কদিন আগের তার ট্রান্সপারেন্ট সাজ আগের সমস্ত লুককে টেক্কা দিয়ে গিয়েছে বলেই মত নেটনাগরিকদের একাংশের। সম্প্রতি তার আগের বেশ কিছু ঝলক ভাইরাল হতেই আবারো চর্চিত অভিনেত্রী।

এই ঝলকে অভিনেত্রীকে একটি অফশোল্ডার লং নিউড গাউনে দেখা গিয়েছে। এই পোশাকে অভিনেত্রীকে যে অপরূপ সুন্দরী লাগছিল, তা স্বীকার করছেন সকলেই। অভিনেত্রীর এই পোশাক ডিজাইন করেছিলেন আরশি সিঙ্গাল। বলাই বাহুল্য, অভিনেত্রীর এই লুকে মন্ত্রমুগ্ধ তার অনুরাগীমহলের একাংশ।

এই ঝলকে অভিনেত্রীকে হলুদ শাড়িতে দেখা গিয়েছে। এদিন নিঃসন্দেহে মোহময়ী হয়েই ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন তিনি।

এই ঝলকে অভিনেত্রীকে সাদা সালোয়ার স্যুটে ও সি-গ্রিন ওড়নায় দেখা গিয়েছিল। এয়ারপোর্টেই এই বেশে দেখা মিলেছিল তার। এই ধরনের সাজে অভিনেত্রীকে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন সকলেই। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

এই ঝলকে অভিনেত্রী একটি ফটোশুটের সুত্রেই সেজে উঠেছিলেন রাজকীয় সাজে। এদিন হালকা গোলাপি রঙের ডিজাইনার লেহেঙ্গাতেই দেখা মিলেছিল তার। খোলা চুলে, এদিন মানানসই সাজেও সেজে উঠেছিলেন তিনি।

এই ঝলকে অভিনেত্রীকে গোলাপি রঙের অফশোল্ডার শর্ট ড্রেসেই দেখা গিয়েছিল। খুব সম্ভবত কোন ইভেন্টের সূত্রেই এই পোশাকে সেজে উঠেছিলেন অভিনেত্রী। ক্যামেরার সামনে দিয়েছিলেন বোল্ড পোজও।

Devparna Acharya

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026