বিনোদন

Nusrat Jahan: লাল বেনারসিতে ফটোশুট নুসরাতের, মুগ্ধ অনুরাগীরা

নুসরাত জাহান বর্তমান যুগে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত অভিনেত্রী। ‘শত্রু’ ছবির হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। প্রথম ছবিতেই সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে তিনি বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেত্রী।

তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। অভিনেত্রী সম্পর্কিত যেকোন কিছুই চর্চার বিষয়বস্তু মিডিয়ার কাছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। অভিনেত্রীও তেমনি নাছোড়বান্দা, তিনিও নিজের ব্যক্তিগত জীবনটাকে একেবারে ব্যক্তিগত হিসেবেই রেখে দিয়েছেন। তিনি না চাইলে সেখানে ঢোকার সাধ্য নেই কারোরই। সম্প্রতি নিজের বোল্ড লুকের জন্যই চর্চার আলোয় অভিনেত্রী।

সম্প্রতি নুসরাত জাহানকে একেবারে বাঙালি ট্রাডিশনাল সাজে দেখা গিয়েছে। লাল টুকটুকে বেনারসিতে দেখা দিয়েছেন তিনি। সাথে পরেছিলেন ফুলহাতা ট্র্যাডিশনাল ব্লাউজও। কানে জমকালো ঝুমকো দুল ও সরু হার পরেছিলেন গলায়। খোঁপায় দিয়েছিলেন কয়েকটা লাল গোলাপও। এই সাজেই কখনো বসে, কখনো দাঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। সম্প্রতি তার এই ফটোশুটের ছবি ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের ইনস্টাগ্রামের পাতাতেই এই ছবিগুলি শেয়ার করে নিয়েছেন নুসরাত জাহান। তার এই ট্রেডিশনাল সাজ দেখে মুগ্ধ হয়েছেন তার অনুরাগীরাও। অভিনেত্রীর ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্যের দেখা মিলবে।

কয়েকদিন আগে আরো একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানে কোন একটি ডান্স পারফর্ম্যান্সের জন্য সুন্দর করে সেজে উঠেছিলেন তিনি। ছবিতে নিজের লুক শেয়ার করার পাশাপাশি তিনি এও লিখে জানিয়েছিলেন, মা হওয়ার পর মঞ্চে এটিই তার প্রথম ডান্স পারফর্ম্যান্স। পাশাপাশি তিনি নিজের গোটা টিমকেও ধন্যবাদ জানিয়েছিলেন তাকে এনার্জেটিক করে তোলার জন্য।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026