নিউজ

নতুন বছরে ফের চালু ১০০০ টাকার নোট, নিষিদ্ধ ২০০০ টাকার নোট, খবর প্রসঙ্গে বড় তথ্য দিল কেন্দ্র সরকার

আজকাল সকলেই সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণে ব্যবহার করে থাকে। এই সোশ্যাল মিডিয়াতে বিনোদনের পাশাপাশি অনেক খবরও সামনে আসে। আপনি যদি এই শেষ কিছুদিনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে এমন কোনও বার্তা পেয়েছেন যে নতুন বছরে একটি নতুন ১০০০ টাকার নোট আসবে এবং ২০০০ টাকার নোট নিষিদ্ধ করা হবে, তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের খবর সামনে এলেও সমস্ত যে সত্য হবে এমন কোনো মানে নেই। আসলে অনেকেই বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য এমন মনগড়া কাহিনী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। অন্যান্য সাধারণ মানুষ যাচাই না করেই সেই খবর শেয়ার করাতে, তা ভাইরাল হয়ে যায়। নতুন বছরের ১০০০ টাকার নোট আসা ও ২০০০ টাকার নোট নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ নিয়ে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, “২০১৮-১৯ এর পরে, ২ হাজার টাকার নোট ছাপার জন্য কোনও নতুন ইন্ডেন্ট দেওয়া হয়নি।”

এমনকি সোশ্যাল মিডিয়াতে এমন কথাও চলছে যে ১ লা জানুয়ারি ২০২৩ সাল থেকে ১০০০ টাকার নোট ফিরে আসছে। পাশাপাশি পুরনো ২০০০ টাকার নোট ব্যাংকে ফেরত দিতে হবে। আপনাদের জানিয়ে রাখি এই দাবী সম্পূর্ণ মিথ্যা। আমরা আপনাকে জানিয়ে রাখি যে ২০০০ টাকার নোট প্রত্যাহার এবং ১০০০ টাকার নোট পুনরায় চালু করার কোনও পরিকল্পনা সরকারের নেই। কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ফ্যাক্ট চেক ‘পিআইবি ফ্যাক্ট চেক’ এই ধরনের জাল এবং বিভ্রান্তিকর বার্তা ফরোয়ার্ড করার বিরুদ্ধে মানুষকে সতর্ক করেছে। পিআইবি ফ্যাক্ট চেকের একটি টুইটে বলা হয়েছে যে এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো। দয়া করে এই ধরনের বিভ্রান্তিকর বার্তা ফরোয়ার্ড করবেন না। এই টুইটটি ১৬ ডিসেম্বর পিআইবি করেছে।

Nirajana Nag

Recent Posts

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026