এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’। চলতি বছরের শুরুর দিকেই শুরু হয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন মেঘা দাঁ। তার বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরী। ইতিমধ্যেই তাদের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে। উল্লেখ্য, মেঘার এটি প্রথম ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রাখল সে। এর আগে ‘ডান্স বাংলা ডান্স’এর প্রতিযোগী হিসেবে দেখা যেত তাকে। রিয়্যালিটি শোয়ের পরেই এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে গিয়েছে সে।
খুব অল্পদিনের মধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে পর্দার পিলু। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পী, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তবে সম্প্রতি সকলের মতোই দক্ষিণী ব্লকবাস্টার হিট ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর অন্যতম জনপ্রিয় গান ‘সামি সামি’র ট্রেন্ডে গা ভাসালেন পিলু। এই ট্রেন্ডিং গানের তালে প্রকৃতির মাঝে চরিত্রের সাজাই দুর্দান্ত নাচলেন তিনি। রশ্মিকা মন্দনার সিগনেচার স্টাইল হুবহু নকল করেছেন তিনি। সম্প্রতি সেই রিল ভিডিওটি জি বাংলার অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই এই ভিডিওটি পছন্দ করেছেন অনেকেই।
ধারাবাহিকের গল্প অনুযায়ী ‘টুসু উৎসব’ দেখানো হচ্ছে। আর তার শুটিংয়ের জন্যই নলবনে গিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। কয়েকদিন আগে শুটিংয়েরও কিছু দৃশ্য শেয়ার করা হয়েছিল নেটমাধ্যমের পাতায়। সম্প্রতি অভিনেত্রীর বানানো এই রিল ভিডিওটি শুটিংয়ের ফাঁকে বানানো হয়েছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। নলবনে পিলুর সাজেই প্রকৃতির মাঝে ভিডিওটি বানিয়ে ভাইরাল হয়েছেন মেঘা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…