বাংলা সিরিয়াল

Pilu: পর্দার পিলু বাস্তবে ভীষণ মডার্ন, ছবি দেখেই অবাক অনুরাগী থেকে নেটজনতা

এই মুহূর্তে জি বাংলার ‘পিলু’ ধারাবাহিক দর্শকদের মন জয় করে ফেলেছে। পর্দার পিলু শুরু থেকেই মন জয় করে নিয়েছে ধারাবাহিক অনুরাগীদের। ধারাবাহিকে পিলুর চরিত্রে অভিনয় করছেন মেঘা দাঁ। ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে দর্শকদের মাঝে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন তিনি। তবে নৃত্যশিল্পী হিসেবেই এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। পরবর্তীকালে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন পর্দার পিলু।

মেঘা দর্শকদের মাঝে জি বাংলার অন্যতম জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর সূত্র ধরেই পরিচিতি পেয়েছিলেন। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই অভিনয়ের সুযোগ আসে তার কাছে। এই মুহূর্তে দর্শকদের মাঝে পিলু নামেই পরিচিতি পেয়েছেন তিনি। খুব অল্পসময়েই সাফল্য অর্জন করেছেন মেঘা। পর্দায় তার সাথে আহির অর্থাৎ গৌরব রায় চৌধুরীর রসায়ন রীতিমতো নজর কেড়েছে অনুরাগীদের। তাদের একসাথে জুটি হিসেবে দেখতে পছন্দ করছেন দর্শকরাও।

তবে বর্তমানের অভিনেত্রী হিসেবে মেঘা ভালোই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তবে ধারাবাহিকের পর্দায় পিলুকে একেবারে বাঙালি বউয়ের সাজেই দেখা যায়। তবে বাস্তবে ভীষণভাবে মডার্ন মেঘা। ওয়েস্টার্ন হোক কিংবা ইন্ডিয়ান যেকোনো ধরনের পোশাকে কিংবা সাজে সাবলীল অভিনেত্রী। সম্প্রতি তার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেই সূত্র ধরেই চর্চায় পর্দার পিলু।

সুরমন্ডলকে কেন্দ্র করেই এগিয়ে চলেছে ধারাবাহিক। বসুমল্লিক পরিবারের বড় বউ হিসেবে গান করা বন্ধ তার। তবে সব বাধা পেরিয়ে আহির ও পিলু কি আবারও একসাথে গান গাইতে পারবে? সেই প্রশ্নের উত্তর পেতে গেলে দর্শকদের অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন। এই মুহূর্তে ধারাবাহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না রঞ্জাকে। তবে এরপর ঠিক কি হতে চলেছে? রঞ্জাই বা হঠাৎ কোথায় গেল? এরপর মল্লারের কি হবে? সমস্ত প্রশ্ন উঠছে দর্শকদের মধ্যে থেকেই। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আরো কিছুটা অপেক্ষা করতে হবে দর্শকদের। চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026