খেলা

দুর্ধর্ষ বোলিং ভারতের! ১১২ রানে অলআউট ইংল্যান্ডের গোটা দল

ভারত বনাম ইংল্যান্ড দিন-রাত টেস্ট শুরু আজ থেকে। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে ভারতের দুর্ধর্ষ বোলিং এর সামনে আবার মুখ থুবড়ে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মাত্র ১১২ রানে অল আউট বিপক্ষ দল। ইংল্যান্ডের জ্যাক ক্রলি একমাত্র অর্ধশতরান করতে সক্ষম হন। অন্য কোনো ব্যাটসম্যান ২০ র উপর রান তুলতে পারেননি। মাত্র ৪৮.২ ওভারে গুটিয়ে যায় পুরো ইংরেজ বাহিনী।

অন্যদিকে ভারতীয় প্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের। ইশান্ত শর্মা ইংল্যান্ডের ওপেনার ডমিনিক সিবলির উইকেট নেন। আক্সার প্যাটেল অবিশ্বাস্যভাবে ৬ টি উইকেট তোলেন। তাঁর সামনেই অর্ধেক ইংরেজ বাহিনী কুপকাত। অশ্বিন তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ৩ টি উইকেট নেন। অন্যদিকে বুমরাহ কোনো উইকেট পাননি। যাইহোক, ভারতের কাছে ১১২ রানের টার্গেট ছোঁয়া তেমন বড় ব্যাপার নয়। তবে আগে থাকতে কিছুই বলা চলে না, যে কোনো সময়ে খেলা যে কোনো মোর নিতে পারে।

ভারত বনাম ইংল্যান্ডের স্কোর বর্তমানে ১-১। দুই দলই একটি একটি করে ম্যাচ জিতে বসে আছে। ফলে এই টেস্ট জারা জিতবে, তারা সিরিজ জয়ের দিকে এক কদম এগিয়ে যাবে। তবে শেষ অবধি জয়ের হাসি কে হাসবে তাঁর উত্তর দেবে সময়। ১৯৮৩ সালে ভারতীয় দল প্রথম আহমেদাবাদের এই সর্দার প্যাটেল স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলেছিল। তারপর থেকে ওই স্টেডিয়ামে মোট ১২ টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে ৪ টি জয়,২ টি পরাজয় এবং ৬ টি ম্যাচ অমীমাংসিত শেষ হয়। অন্যদিকে এই স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ২ বার টেস্টে মুখোমুখি হয়েছিল। ২০০১ সালে এই দুইদলের মধ্যেকার ম্যাচটি অমীমাংসিত শেষ হয়। ২০১২ সালে ভারত ইংল্যান্ডকে হারায় এই মাঠে। সেদিক থেকে দেখতে গেলে এই বছর একধাপ আগে রয়েছে টিম ইন্ডিয়া।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026