অরূপ মাহাত: গোলাপি বলে এই প্রথম দিন রাতের টেস্ট ম্যাচে এই প্রথম অংশ নিল ভারত। আর প্রথম ম্যাচেই ভারতীয় হিসেবে শতরান করলেন অধিনায়ক বিরাট কোহলি। একই সঙ্গে ভেঙে দিলেন সুনীল গাভাস্কারের দীর্ঘদিনের রেকর্ড। এদিন ব্যাট হাতে ১৯৪ বলে ১৩৬ রানের ইনিংস খেলে ভারতকে পৌঁছে দিলেন নিরাপদ স্থানে। ভারতের স্কোর যখন ৩০৮, ইবাদত হোসেনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট।
প্রথম ভারতীয় হিসেবে শতরানের পাশাপাশি এদিন তিনি গড়লেন নতুন রেকর্ড। দেশের মাটিতে অধিনায়ক হিসেবে সুনীল গাভাস্কারের ৯ টি শতরানের রেকর্ড ভেঙে দিলেন তিনি। দেশের মাটিতে করলেন ১০তম শতরান। তবে বিরাট যেভাবে ব্যাট করছেন তাতে ক্রিকেটের কোন রেকর্ডই আর নিরাপদ নয়। প্রসঙ্গত, দেশের মাটিতে ৫ টি শতরান রয়েছে মহেন্দ্র সিং ধোনির।
চতুর্থ উইকেটে রাহানের সাথে জুটি বেঁধে ৯৯ রান যোগ করেন কোহলি। এদিন ৯ উইকেটে ৩৪৭ রানে ভারত তাদের প্রথম ইনিংসের ডিক্লেয়ার করে। বাংলার উইকেট-কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ১৭ রানে অপরাজিত থাকেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…