15 ই জানুয়ারি, শুক্রবার, কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’-এর ট্যালেন্ট ম্যানেজার পিস্তা ধাকড় (pista dhakkad) স্কুটি দুর্ঘটনায় মারা গেলেন।শুক্রবার ছিল ‘বিগ বস’-এর স্পেশ্যাল এপিসোড ‘উইকএন্ড কা বার’-এর শুটিং। এদিন ‘বিগ বস’-এর হোস্ট সলমন খান (salman Khan)- র লম্বা শুটিং চলে। শুটিং শেষ করে গোরেগাঁও থেকে বাড়ি ফেরার পথে আচমকাই মাঝ রাস্তায় পিস্তার স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্কুটি থেকে পিস্তা ছিটকে পড়েন রাস্তার বাম দিকে। পড়ে যাওয়ার পর পিস্তা উঠে দাঁড়ানোর চেষ্টা করলে অসতর্কতার ফলে তাঁকে পিছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান পিস্তা।
শনিবার সকালে পিস্তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে বিনোদন জগতে। ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী শেহনাজ গিল (shehnaz gill), আসীম রিয়াজ (Asim Riaz) ও হিমাংশি খুরানা ( Himanshi khurana) শোক প্রকাশ করেছেন। শনিবার ‘বিগ বস-14’-এর ‘উইকএন্ড কা বার’ এপিসোড প্রচারিত হওয়ার আগে কালার্স ও ‘বিগ বস-14’-এর প্রোডাকশন হাউজ ‘এন্ডেমল শাইন প্রাইভেট লিমিটেড’-এর তরফে পিস্তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এই বছর করোনা বিধি মেনে ‘বিগ বস-14’-এর সেট তৈরী হয়েছে গোরেগাঁও ফিল্মসিটিতে। এমনকি শোয়ের হোস্ট সলমন খান করোনা অতিমারীর কারণে বায়ো বাবল-এ থেকে শুটিং করছেন। ‘অন্তিম’-এর শুটিং-এর জন্যও সলমন বায়ো বাবল ব্যবহার করছেন বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…