IRCTC যেমন তেজসের মতো ট্রেনগুলিতে দেরি হওয়ার জন্য ক্ষতিপূরণ দেয়, ঠিক তেমনিভাবে এবার থেকে মালগাড়িতে করে কোনো গ্রাহকরা পণ্য আনার সময় যদি সেটি সময়মতো না আসে, সেক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে রেলমন্ত্রক।ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের প্রতিষ্ঠা দিবসে এক বক্তব্যে একথা বলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। রেলমন্ত্রী বলেন যে, এটির মাধ্যমে পণ্যবাহী ট্রেনগুলির সময়সূচী নিয়ে গ্রাহকরা প্রতিশ্রুতিবদ্ধ হবে।
রেলমন্ত্রী এদিন বলেছেন, ‘দিল্লি-লখনউ এবং মুম্বাই-আহমেদাবাদের তেজস ট্রেনগুলি যেমন সময়মতো যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সময়মতো না পৌঁছালে যেমন এই ট্রেনগুলিতে ক্ষতিপূরণ দেওয়া হয় যাত্রীদের, তেমনই এবার থেকে মালবাহী ট্রেন গুলিও সময়মতো না পৌঁছালে গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই বিষয়ে রেলমন্ত্রক আলোচনা করছে।’ এটি চালু হলে ভারতীয় রেলের প্রতি মানুষের আরও বিশ্বাস জন্মাবে বলেও মন্তব্য করেন রেলমন্ত্রী।
আরও পড়ুন : আর মাত্র দশ দিন, হোয়াটসঅ্যাপ কাজ করবে না এই ফোন গুলোতে
ভারতীয় রেলে প্রথমবারের মতো, IRCTC একটি পরিকল্পনা করেছে যেখানে তেজস ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে চললে ক্ষতিপূরণ দেওয়া হয়। ১০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় যদি ট্রেনটি এক ঘণ্টারও বেশি দেরিতে চলে এবং ২৫০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় যদি ট্রেনটি দুই ঘন্টার বা তারও বেশি দেরিতে চলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…