লাদাখ: ভারত-চিন সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত। দুই দেশের সেনাদের কড়া প্রহরায় কার্যত ভারত-চিন সীমান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে যতই ভারতীয় সেনা কড়া নজরদারি চালাক না কেন, সেখানে ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাতে অপটিক্যাল ফাইবার কেবল পাতছে চিনা সেনা।
পূর্ব লাদাখে চিনের অনুপ্রবেশ নিয়ে দু’দেশের মধ্যে এখনও উত্তেজনা যথেষ্ট। যদিও দুই দেশের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। তবুও কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। এরইমধ্যে প্যাংগং লেকের দক্ষিণে এই কেবল নির্ভর যোগাযোগ ব্যবস্থা চিনের ফরওয়ার্ড ট্রুপকে যথেষ্ট সুবিধা পাইয়ে দেবে বলে মনে করা হচ্ছে। দিল্লির সরকারি সূত্রের খবর, প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে ইতিমধ্যেই এই যোগাযোগ ব্যবস্থা করার জন্য খোঁড়াখুঁড়ি শুরু করেছে পিএলএ।
উল্লেখ্য, মাসখানেক আগে প্যাংগং লেকের উত্তরেও একই ধরনের কেবল পেতেছে চিন। এ নিয়ে চিনা দূতাবাসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া য়ায়নি। প্রাক্তন এক সেনা গোয়েন্দা আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওই কেবল চিনের নজরদারি করার ক্ষমতা অনেকটাই বাড়াবে। ওইসব এলাকায় রেডিয়ো সেটে কথা বললেও তা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা তৈরি হলে সেই সম্ভাবনা একেবারেই নেই। তবে চিনের এই পদক্ষেপ ভারতের পক্ষে কতটা ক্ষতিকারক তার উত্তর দেবে সময়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…