নিউজ

ভারত-চিন সংঘর্ষ, কেমন অস্ত্র ব্যবহার করেছিল চিনা সৈনিক, সামনে আসলো সেই অস্ত্রের ছবি

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শহীদ হয়েছেন অন্তত ২০ জন ভারতীয় সেনা। এই ঘটনায় চিনের প্রতি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ভারতে। ইতিমধ্যে, চিনের অর্থনীতিকে দুর্বল করতে চিনা দ্রব্য বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা। এমন সময়ে সীমান্তের এই উত্তেজনার বিষয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

ভারতীয় সৈন্যদের আক্রমণ করার জন্য পেরেক-যুক্ত লোহার রড ব্যবহার করেছিল চিনের সেনাবাহিনী। প্রাথমিকভাবে চিনের দিক থেকেই এই হামলা করা হয়েছিল বলে প্রমাণিত হলো। সীমান্তের সংঘর্ষে চিনের সৈন্যদের ব্যবহার করা এই উন্নত অস্ত্রের একটি ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একাধিক পেরেক বিদ্ধ লোহার রড দেখা গেছে।

এই চিত্রটি আরও পরিষ্কার বোঝা গেছে যে, সংঘর্ষের পরও চিনা সৈন্যদের পিছু হটার বা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনও ইচ্ছাই ছিল না। তবে, পেরেকযুক্ত লোহার রড ব্যবহার করে বিপক্ষের সেনাকে কাবু করার এই কৌশল চিন আগে ব্যবহার করেনি। এই ধরনের বর্বরতা কেবলমাত্র পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের (বিএটি) কৌশল হিসাবে এতদিন ব্যবহৃত হয়ে এসেছে। এবার সেই বর্বরতায় নিজেদের নাম নিয়ে এল চিনের পিপল’স লিবারেশন আর্মি। চিনের বিদেশমন্ত্রী ইয়াং জি-র সঙ্গে কথা বলার সময় এই ঘটনায় চিনের উপর সম্পূর্ণ দায় চাপান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্তে উত্তেজনা ছড়াতে চিনের ভূমিকার সমালোচনাও করেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026