জ্যোতিষ

Vastu Tips: তুলসী গাছের মতো এই গাছগুলির শুকিয়ে যাওয়া অশুভ, এই গাছগুলির যত্ন নিন

আমাদের ঘরে অনেক দেব দেবীর অনুযায়ী গাছ থাকে। এবং এইসব গাছপালার হিন্দু ধর্মে একটি সম্মানিত স্থান আছে। অনেক সময় গাছের যত্ন না নেওয়া বা ঠিক জল না দেওয়ায় গাছ শুকিয়ে যায়। এই গাছগুলো শুকিয়ে গেলে কিছু অশুভ লক্ষণ দেখা দেয়। এই ঘটনা আমাদের ভবিষ্যতে আসন্ন অশুভ কিশুর ইঙ্গিত দেয়। আসুন জেনে নিই এই লক্ষণগুলো সম্পর্কে।

১) তুলসী শুকানো-
অনেক সময় ঘরের গাছপালা একটু অসাবধানতার কারণে শুকিয়ে যায়। তবে কখনও কখনও গাছের সম্পূর্ণ যত্ন নেওয়ার পরেও সেগুলি শুকিয়ে যায়। তুলসী গাছের সঙ্গে যদি এমনটা হয়, তাহলে মা লক্ষ্মী আপনার ওপর ক্রুদ্ধ হতে পারেন। এটি অর্থের ক্ষতির লক্ষণ। তুলসী গাছকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় গাছ। তাই তুলসী গাছের বিশেষ যত্ন নিন।

২) মানি প্ল্যান্ট শুকানো-
বাস্তু মতে মানি প্ল্যান্টের গাছকে খুব শুভ বলে মনে করা হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে, মানি প্ল্যান্ট দক্ষিণ-পূর্ব দিকে রাখা শুভ। এমনটা বিশ্বাস করা হয় যে গণেশ জি এই দিকে বাস করেন এবং অর্থের অভাব হয় না। কিন্তু রোপিত মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে তা অর্থের দিক থেকে অশুভ বলে মনে করা হয় না। এটি অর্থের অভাব নির্দেশ করে।

৩) শমী গাছ শুকানো-
শমী গাছ খুবই শুভ। শনি গ্রহ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে শমী গাছের পুজো করা হয়। কিন্তু আপনার সবুজ শমী গাছ যদি হঠাৎ শুকিয়ে যায় তবে তা শনির প্রকোপে পড়তে পারেন আপনি এবং আপনার খারাপ অবস্থার স্তিথি হতে পারে। শিবের ক্রোধের লক্ষণও বুঝায়।এমনটা হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমতাবস্থায় কাজে বাধার সৃষ্টি হয়।

৪) অশোক গাছ- ইতিবাচকতার জন্য বাড়ির আঙিনায় অশোক গাছ লাগানো হয়। যদি এই গাছ শুকিয়ে যায়, তবে এটি বাড়ির শান্তি নষ্ট করার লক্ষণ। এমন অবস্থায় অশোক গাছের ভালো যত্ন নিন। কোনো কারণে শুকিয়ে গেলে অবিলম্বে প্রতিস্থাপন করুন।

৫) আম গাছ শুকানো-
হিন্দু ধর্মে আম গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পূজার আচারেও আমের পাতা ব্যবহার করা হয়। এমতাবস্থায় আমগাছ শুকিয়ে যাওয়াই বলে দেয় আগামীতে কি বিপদের কথা। আপনার সাথেও যদি এমন হয় তাহলে সাবধান।

৬) বেল গাছ :-
ভোলেনাথের খুব প্রিয় বেল গাছ, জল ও বেল পাতায় তাকে সন্থুষ্ট করা যায়। কিন্তু আপনার বাড়ির বেল গাছ শুকিয়ে যাওয়া মানে শিব ঠাকুর আপনার ওপর অপ্রসন্ন হয়েছেন। শিগ্রহী এর প্রতিকারের ব্যবস্থা করুন ও পুনরায় বাঁচিয়ে তুলুন।

এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ভারত বার্তা যে কোনো ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026