রাজ্যে প্রথম কলকাতাতে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছিলো। তারপর ক্রমেই সংখ্যাটা বেড়েছে। সেই প্রথম দিকের করোনা আক্রান্তদের নিয়ে নানা অভিযোগ উঠেছিল। বিদেশ থেকে এসেও করোনা পরীক্ষা না করে ঘুরে বেরিয়েছে সারা শহরে। তবে শুধু যে অসচেতনতার ছবি ধরা পড়েছিল তা নয়। সচেতনতার কিছু পরিচয় দিয়েছেন রাজ্যের মানুষ।
হাবড়ার এক তরুণী বিদেশে পড়তে গিয়েছিলেন, সে কলকাতায় ফিরেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনার রিপোর্ট পজিটিভ আসলে কিছুদিন চিকিৎসার পর সে সুস্থ হয়ে ওঠে। এবার সেই হাবড়ার তরুণী রাজ্যের প্রথম প্লাজমা-দাত্রী হিসাবে নাম লেখাতে চলেছেন।
কেরলে প্রথম প্লাজমা থেরাপি শুরু হয়েছিল। তারপর দিল্লিতে ও প্লাজমা থেরাপি ইতিবাচক ইঙ্গিত পেয়েছে। এবার পশ্চিমবঙ্গের পালা। আগামী সপ্তাহ থেকেই এই পরীক্ষা হবে বলে জানা গেছে। তবে এই প্লাজমা দিতে পারবেন সেই ব্যক্তি যিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
তাই প্লাজমা দেবার জন্য নিজের থেকে ইচ্ছেও আনতে হবে। হাবড়ার সেই তরুণীকে প্লাজমা দেবার জন্য যোগাযোগ করা হলে তিনি একেবারেই রাজি হয়ে যান। ২৩ এপ্রিল রাজ্যের স্বাস্থ্য কর্তারা তাঁর সাথে যোগাযোগ করেন। তাই সেই তরুণী প্রথম রাজ্যের প্লাজমা দানকারী হিসাবে নাম লেখাতে চলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…