জীবনযাপন

রাতে দেরিতে খেলে এই সমস্যার সম্মুখীন হতে পারেন!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : পড়াশোনা বা অফিসের কাজে রাতে অনেকেই ব্যস্ত থাকেন, জেগে থাকেন গভীর রাত পর্যন্ত। রাতজাগা এইসব মানুষরা দিনের শেষে খাবারটা সাধারণত একটু দেরিতেই খান। চিকিৎসকদের মতে রাতে এই দেরি করে খাওয়াটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। রাতে অতিরিক্ত দেরিতে এবং সুনির্দিষ্ট কিছু খাবার খেলে তা নানা স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তাদের মতে রাতের খাবার দেরিতে খেতে চাইলে সমস্যা নেই, তবে সেক্ষেত্রে পুষ্টিসমৃদ্ধ খাবার, বিশেষ করে শস্যদানা, ফলমূল এবং শাকসবজি প্রভৃতি নির্বাচন করা উচিত। রাতে দেরিতে চর্বিযুক্ত এবং বেশি মসলাযুক্ত খাবার খেলে শরীরে কী প্রভাব পড়ে তা জানিয়ে দিচ্ছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট লাইফস্ট্রং ডটকম। জেনে নিন বিস্তারিত-

১. ঘুমের সমস্যাঃ রাতে মশলা জাতীয় খাবার খেলে ঘুমের সমস্যা হতে পারে। একই সঙ্গে রাতে তরলজাতীয় খাবারও পরিহার করা উচিত। এ ছাড়া চকলেট, কফি, পানীয় জাতীয় খাবারও রাতের ঘুমে বিঘ্ন ঘটায়। এর ফলে সারাদিন ঝিমুনিতেই কেটে যায়। তাই ভারী এবং মশলা যুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

২. ওজন বাড়েঃ রাতে দেরিতে খাবার খেলে তা সরাসরি ওজন বাড়াতে ভূমিকা রাখে না। তবে সুনির্দিষ্ট কিছু খাবার আছে যেগুলো ওজন বাড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, কেউ কেউ সন্ধ্যায় আইসক্রিম এবং চিপস খেয়ে থাকেন। এসব খাবারে পুষ্টি কম থাকে এবং এসব খাওয়ার ফলে ক্যালরি গ্রহণের চাহিদা আরও বেড়ে যায়। এর ফলে ওজনও বাড়ে।

৩. বুক জ্বালা এবং গ্যাসের সমস্যাঃ আজকাল প্রায় প্রত্যেকেরই কমবেশি এই সমস্যা আছে। চিকিৎসকরা বলছেন রাতে খাওয়ার পরপরই ঘুমালে গ্যাসের সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই রাতে দেরি করে খেয়ে ঘুমালে এ সমস্যা হবেই।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026