ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : ঢেঁড়স একটি খুবই পরিচিত সবজি, যা ভেন্ডি নামেও পরিচিত। ঢেঁড়শের উৎপত্তি ইথিওপিয়ার উচ্চভূমি এলাকায়। এর বৈজ্ঞানিক নাম Abelmoschus esculentus অথবা Hibiscus esculentus. ইংরেজিতে এর নাম ওকরা।
আমেরিকার বাইরে ইংরেজিভাষী স্থানে এটি লেডি ফিঙ্গার নামে পরিচিত। পুষ্টিগুণে ভরপুর এই সবুজ সবজিটি দৃষ্টিশক্তি ভালো রাখতে কাজ করে। ঢেঁড়সে রয়েছে প্রচুর পটাশিয়াম, ফলিক এসিড, ভিটামিন বি ও সি। এছাড়া ঢেঁড়সে থাকা ক্যালসিয়াম ও আঁশ স্বাস্থ্যের জন্য ভীষনই উপযোগী। আসুন জেনেনি ঢেঁড়স স্বাস্থ্যের জন্য ঠিক কতটা উপযোগী।
প্রথমতঃ রয়েছে ভিটামিন এ ও বিটা-ক্যারোটিন। যে দুটো উপাদানই দৃষ্টিশক্তি ভাল রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দ্বিতীয়তঃ ঢেঁড়সে থাকা এক ধরনের প্রোটিন হল লেকটিন, যা ক্যানসার প্রতিরোধে খুবই উপকারী। এই প্রোটিনটি স্তন ক্যানসারের কোষের সঙ্গে লড়াই করে। এছাড়া এটি প্যানক্রিয়াস, জরায়ু ও ফুসফুসের ক্যানসার প্রতিরোধে উপকারী।
তৃতীয়তঃ ঢেঁড়সে থাকা আর ডায়াবেটিস কমাতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আঁশ রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ রাখে ও ইনসুলিনের মাত্রা বাড়ায়।
চতুর্থতঃ এই আঁশ কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং হজমের মাত্রা বাড়িয়ে ওজন কমাতেও সাহায্য করে
পঞ্চমতঃ ঢেঁড়স উচ্চ আঁশ সমৃদ্ধ হওয়ায় স্ট্রোক ও হৃদপিণ্ডের রোগের ঝুঁকি কমায়। ঢেঁড়সে থাকা ম্যাগনেসিয়াম রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…