ডিজিটালাইজেশনের জোয়ারে গা ভাসিয়ে আজকাল প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনে এগিয়ে চলার জন্য স্মার্টফোন ছাড়া জীবনটা অচল মনে হয়। এছাড়া এই প্রযুক্তির দুনিয়াতে বিনোদনের অন্যতম পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে আট থেকে আশি সকলেই বিচরণ করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সমস্ত অ্যাপ গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়।
সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকালকার দিনে প্রতিভা থাকলেই রাতারাতি স্টার হয়ে যান সাধারণ মানুষ। এখনকার দিনে এটাই ট্রেন্ড হয়েছে যে জনপ্রিয় গানে বা বিশেষ কোনো ডায়লগে ভিডিও বানানো। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল গানের ক্লিপ হল ‘বেশরম রং’। শাহরুখ খানের পাঠান ছবির এই গান রিলিজ এর আগেই শিরোনামে রয়েছে। এই গানে লাখ লাখ মানুষ রিল ভিডিও বানাচ্ছেন। সম্প্রতি এমনই একটি অন্য ধরনের ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে যা নিয়ে আজকের এই প্রতিবেদন।
সম্প্রতি এই ট্রেন্ডিং গানে একটি রিক্রিয়েট ভিডিও বানিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভি গীতা রবিশঙ্কর। তিনি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করে থাকেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বেশিরভাগ সময় তানভী প্লাস সাইজ নারীদের জন্য ফ্যাশন টিপস ভিডিও বানিয়ে থাকেন। এবার তিনি বেশরম রং গানে তুমুল নাচ করে ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে পোস্ট করেছেন। এই ভিডিওটি ইন্টারনেটে আজকেই ব্যাপক ভাইরাল হয়ে গেছে এবং অনেক মানুষ ভিডিওটি দেখেছেন। এছাড়া ৯০০০ মানুষ ভিডিওতে লাইক দিয়েছেন এবং শত শত মানুষ ভিডিওটি শেয়ার করেছেন। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখানে অবশ্যই দেখুন।
ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…
দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…
ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…
নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…