প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার ক্ষেত্রে বারবার স্বজনপোষণের অভিযোগ উঠছে। অনেক জায়গায় জানা যাচ্ছে ,যারা যোগ্য নন, তারা এই বাড়ি পেয়ে যাচ্ছেন। অন্যদিকে, যারা যোগ্য, তাদের বাড়ি অ্যালট হচ্ছেনা। এবারে এই অনিয়ম আর বরদাস্ত করা হবেনা বলে জানিয়ে দিয়েছে সরকার। এবার থেকে যারা যোগ্য, শুধুমাত্র তারাই এই বাড়ি পাবেন। উপভোক্তা কমিশনে এই নিয়ে ১৫ দফা শর্ত দিয়েছে নবান্ন।
নবান্ন নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে, যাদের কাছে এখন পাকা বাড়ি আছে তারা কোনোভাবেই এই বাড়ির জন্য আবেদন জানাতে পারবেন না। পাশাপশি, যদি অতীতে কেউ এই আবাস যোজনার বাড়ি পেয়ে গিয়ে থাকেন এবং তার বাড়ি তৈরি অবস্থায় না থাকে, তাও তিনি মাত্র একটি বাড়ির জন্য এপ্লাই করতে পারেন। যদি তার সেই বাড়ি দেওয়া হয়ে যায় তিনি পুনরায় এপ্লাই করতে পারবেন না।
আরো জানানো হয়েছে, যদি ফাইল পর্যবেক্ষণের সময় দেখা যায়, সেই উপভোক্তার বাড়ির মাসিক আয় ১০,০০০ টাকার বেশি, তাহলে তিনি কিন্তু বাড়ি পাবেন না। কেউ সরকারি চাকরি করলে, মাসে ১০,০০০ টাকার বেশি আয় করলে কিংবা আয়কর দিলে এই যোজনা তার জন্য না।
এছাড়াও, উপভক্তার কাছে যদি গাড়ি থাকে, যন্ত্র চালিত নৌকা থাকে, কিংবা কোনো বিলাসপণ্য থাকে, তাহলেও তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। এছাড়াও, ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষমতা থাকলে, কিষান ক্রেডিট কার্ড থাকলে, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন থাকলেও তাঁর নাম এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা যাবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…