দেশ

করোনায় অনাথ শিশুদের ১০ লক্ষ করে টাকা দেবে কেন্দ্র, ঘোষণা মোদির

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাসের সংকট অভিশাপের মতো বিশ্ববাসীর জীবনে উপস্থিত হয়েছে। এই পরিস্থিতি চলতি বছরের শুরুর দিকে অনেকটা নিয়ন্ত্রণে এলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভারতের বুকে আছড়ে পড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। এই ঢেউতে যথেষ্ট নাজেহাল হতে হয়েছে দেশবাসীকে। টানা ২ মাস ধরে দৈনিক সংক্রমণ ২ লাখের বেশি ছিল এবং মৃত্যুমিছিল নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। একাধিক রাজ্যে গণচিতা অব্দি জ্বলতে দেখা গিয়েছিল। এই মারণ ভাইরাসের শিকার হয়েছেন একাধিক পিতা-মাতা যার ফলে তার সন্তানের মাথার ওপর ছাউনিটা সরে গিয়েছে। এই পরিস্থিতির মাঝে করোনায় অনাথ শিশুদের সুরক্ষার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর জন্য একাধিক বড় সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যে করোনায় বাবা মা হারানো শিশুদের দেখভালের সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রের। তাদের পড়াশোনার জন্য সমস্ত খরচ করা হবে পিএম কেয়ার ফান্ড থেকে। অনাথ শিশুদের বয়স ১৮ হলে তাদের প্রতি মাসে স্টাইপেন হিসেবে অর্থ সাহায্য করা হবে। তবে তা কত টাকা সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। অন্যদিকে অনাথ হওয়ার বয়স ২৩ হলে তাদের এককালীন ১০ লাখ টাকার আর্থিক সাহায্য করা হবে। সমস্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা পুরোপুরি বিনামূল্যে করে দেওয়া হবে।

কোভিডে অনাথ হওয়া শিশুদের জন্য মোদির ঘোষণা:

  • পিএম কেয়ার ফান্ডের টাকায় করোনায় বাবা মা হারা অনাথ শিশুদের দেখভাল করা হবে।
  • ১৮ বছর বয়স্ক শিশুদের মাঝে স্টাইপেন বা অর্থ সাহায্য করা হবে।
  • ২৩ বছর বয়স হলে এককালীন ১০ লাখ টাকা আর্থিক সাহায্য করা হবে।
  • উচ্চশিক্ষার জন্য এডুকেশন লোনের কিস্তি মেটাবে পিএম কেয়ার।
  • পড়াশোনা করার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে।
  • ১৮ বছর পর্যন্ত আয়ুষ্মান ভারত এর আওতায় ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করা যাবে।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026