ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। পূর্বের কথা মতো তিনি আজ তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সাত জন মহিলাকে উৎসর্গ করেছেন। নরেন্দ্র মোদী টুইটার-এ জানিয়েছেন, ‘প্রত্যেককে আন্তর্জার্তিক নারী দিবস এর শুভেচ্ছা। আমি আমাদের নারী শক্তির সাহসকে অভিবাদন জানাই। কয়েকদিন আগে আমি বলেছিলাম যে আমার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সাত জন নারীকে উৎসর্গ করবো যারা তাদের জীবনের সাফল্যের কথা আপনাদের কাছে তুলে ধরবে”।
তিনি আরো বলেছেন যে আমাদের দেশে এরকম অনেক অসাধারণ মহিলা রয়েছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন। তাদের এই জীবন সংগ্রাম ও আকাঙ্খার কথা আপনাদেরকে উৎসাহিত করবে। তিনি সবাইকে একসাথে এই মহিলাদের কৃতিত্বের জন্য উৎসব করতে বলেছেন এবং তাদের থেকে কিছু জিনিস ও শিখতে বলেছেন।মোদির প্রথম টুইটকে উৎসর্গ করা হয় স্নেহা মোহ্যান্ডস -এর নামে। ফুড ব্যাঙ্ক ইন্ডিয়া-র প্রতিষ্ঠাতা। তিনি এই টুইটে তার জীবনের কথা শেয়ার করেছেন।
আরও পড়ুন : একই পরিবারের পাঁচজন, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯
মোদী সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক নেতাদের মধ্যে খুবই জনপ্রিয়। প্রায় ৫৩ মিলিয়ন লোক তাকে টুইটারে ফলো করেন এবং প্রায় ৪৪ মিলিয়ন লোক তাকে ফেসবুকে ফলো করেন। মোদী নিজের আকাউন্ট উৎসর্গ করার পাশাপাশি #SheinspiresUs নামের একটা ক্যাম্পেন শুরু করেছেন। যেখানে মহিলারা তাদের জীবনের নানা কৃতিত্বের কথা সেয়ার করতে পারবেন। অর্চনা নামের এক বাস ড্রাইভার জেনিজে বাস চালিয়ে সংসার চালান। তিনি মোদির এই কাজে খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন যে এই কাজ অন্যান্য মেয়েদের জীবনে ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে। তিনি আরো বলেছেন যে মোদী জি মহিলাদের সুবিধার জন্য অনেক কিছু করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…