নিউজ

PM Jan Aushadhi Kendra: মাত্র ৫,০০০ টাকা দিয়ে প্রতি মাসে করুন ৫০ হাজার টাকা উপার্জন, মোদী সরকারের এই আকর্ষণীয় স্কিমের ব্যাপারে জানেন?

আপনি যদি বর্তমানে চাকরি খুঁজছেন অথবা আপনার নিজের নতুন ব্যবসা করতে চান তবে এই খবরটি আপনাকে খুশি করবে। হ্যাঁ, আপনি কম বিনিয়োগে প্রতি মাসে ৫০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। জন ঔষধি কেন্দ্র খোলার জন্য PACS কমিটিগুলিকে সমবায় মন্ত্রনালয়ের দ্বারা সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে। এখানে সাশ্রয়ী মূল্যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাওয়া যায়। সমবায় মন্ত্রকের দেওয়া তথ্যে বলা হয়েছে যে, সারা দেশে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র খোলার জন্য ২,০০০ প্রাথমিক কৃষি ঋণ সমিতি (PACS) অনুমোদন করা হয়েছে।

আগস্টের মধ্যে ১০০০টি কেন্দ্র খোলা হবে

মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, এই বছরের আগস্টের মধ্যে প্রায় ১,০০০টি জন ঔষধি কেন্দ্র খোলা হবে সারা ভারতে। অবশিষ্ট জন ঔষধি কেন্দ্রগুলি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে খোলা হবে। আমরা আপনাকে বলি যে, আপনি একটি জন ঔষধি কেন্দ্র খুলে প্রতি মাসে ৫০,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। সরকার থেকে আপনাকে অতিরিক্ত ভর্তুকিও দেওয়া হয়। স্বরাষ্টমন্ত্রী মন্ত্রী অমিত শাহ এবং রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার মধ্যে একটি বৈঠকে, PACS কমিটিগুলিকে জন ঔষধি কেন্দ্রগুলি খোলার অনুমতি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২০০০ PACS কমিটি নির্বাচন

এর জন্য, সারাদেশ থেকে ২,০০০ PACS কমিটি নির্বাচন করা হবে। সমবায় মন্ত্রক বলেছে, “এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি শুধু প্যাক্স সোসাইটির আয় এবং কর্মসংস্থানের সুযোগই বাড়াবে না, ওষুধও সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে উপলব্ধ করা হবে।” এখন পর্যন্ত, সারা দেশে ৯,৪০০ টিরও বেশি জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে যা সাশ্রয়ী মূল্যের ওষুধ বিক্রি করে। এই কেন্দ্রগুলির মাধ্যমে প্রায় ১,৮০০ ধরনের ওষুধ এবং ২৮৫টি চিকিৎসা ডিভাইস বিক্রি হয়।

জন ঔষধি কেন্দ্রে পাওয়া ওষুধের দাম খোলা বাজারে পাওয়া ব্র্যান্ডেড ওষুধের তুলনায় ৫০-৯০ শতাংশ কম। একটি জন ঔষধি কেন্দ্র খোলার জন্য, আবেদনকারীর ন্যূনতম ১২ বর্গফুট জায়গা থাকতে হবে। এর জন্য আবেদন ফি ৫,০০০ টাকা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026