কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করার এবং কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে শুরু করেছিল একটি প্রকল্প যার নাম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার PM কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের অ্যাকাউন্টে ১৩ তম কিস্তি পাঠাতে চলেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এর তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু ১৩ তম কিস্তি তখনই কৃষকদের অ্যাকাউন্টে আসবে যখন সুবিধাভোগী কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ই-কেওয়াইসি তাদের আধার কার্ডের সাথে লিঙ্ক করবেন। আমরা আপনাদের জানিয়ে রাখি যে, ই-কেওয়াইসি এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।
পিএম কিষাণ: সরকারি নির্দেশ কী?
রাজস্থানের নোডাল অফিসার মেঘরাজ সিং রত্নুকে পিটিআই দ্বারা উদ্ধৃত করেছেন যে, পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে, সুবিধাভোগী কৃষকদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিকে আধার কার্ডের সাথে সরাসরি লিঙ্ক করা বাধ্যতামূলক। এর শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। আধিকারিক আরো বলেছিলেন যে, যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৩ তম কিস্তির প্রয়োজন হয়, তবে আধার কার্ডের সাথে ই-কেওয়াইসি রয়েছে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টকে লিঙ্ক করা প্রয়োজন। ওই কর্মকর্তা আরও বলেন, ভারত সরকার এই নির্দেশনা দিয়েছে। তাই কৃষকদের অনুরোধ করা হয়েছে যেনো সরাসরি এই বিষয়টি নিয়ে ব্যাংকের সঙ্গে আলোচনা করেন তারা, কারোর প্রলোভনে পা না দেন।
একটি বিবৃতিতে, রাজস্থানের নোডাল অফিসার মেঘরাজ সিং রত্নু বলেছেন যে জানুয়ারী ২০২৩ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, ৬৭ শতাংশ ই-কেওয়াইসি এবং ৮৮ শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক করা হয়নি। জানিয়ে রাখি, এই সংখ্যানটি রাজস্থানের। রাজস্থানে, ২৪.৪৫ লক্ষ সুবিধাভোগী এখনও ই-কেওয়াইসি করেননি এবং ১.৯৪ লক্ষ সুবিধাভোগী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিঙ্ক করেননি।
কিভাবে ই-কেওয়াইসি করবেন
প্রথমে পিএম কিসানের অফিসিয়াল ওয়েবসাইটে যান
কৃষক কর্নারে ই-কেওয়াইসি-তে ক্লিক করুন
নতুন পেজ খুলবে, এখানে আপনার আধার নম্বর লিখুন
নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে
ওটিপি লিখে জমা দিন। তাহলেই, আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ হবে
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…