ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রধানমন্ত্রী কিষান যোজনার অধীনে স্বামী স্ত্রী দুজনেই পাবেন ৬০০০ টাকা? জেনে নিন আসল সত্যিটা

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে সরকার কৃষকদের অ্যাকাউন্টে প্রতিবছরে ৬,০০০ টাকা করে অর্থাৎ ২,০০০ টাকার সর্বমোট তিনটি কিস্তি পাঠিয়ে থাকে। তবে এখনো পর্যন্ত এই পরিকল্পনায় অনেক পরিবর্তন নিয়ে এসেছে ভারত সরকার। নতুন পরিকল্পনা থেকে শুরু করে গ্রহণ করা হয়েছে অনেক নতুন কিছু নিয়ম। কখনো আবেদন সংক্রান্ত আবার কখনো যোগ্যতা নিয়ে তৈরি হয়েছে নতুন নতুন নিয়ম। জানা যাচ্ছে এই প্রকল্পের অধীনে স্বামী স্ত্রী দুজনেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পেতে পারেন। তবে তা পাওয়ার জন্য আপনাকে কিছু কাজ অতিরিক্ত করতে হবে। চলুন জেনে নেওয়া যাক এই নিয়মের ব্যাপারে।

প্রধানমন্ত্রী কিষান যোজনার নিয়ম অনুযায়ী, স্বামী স্ত্রী দুজনেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সুবিধা নিতে পারেন না। যদি তিনি সেটা করে থাকেন তাহলে সরকার তাকে ভুয়ো আখ্যা দিয়ে তার কাছ থেকে টাকা আদায় করতে পারে। এছাড়া এই ধরনের অনেক বিধান রয়েছে যা কৃষকদের এই প্রকল্প গ্রহণ করতে অযোগ্য করে তোলে। অযোগ্য কৃষকরা যদি এই সমস্ত প্রকল্পের সুবিধা গ্রহণ করেন তাহলে তাদের সমস্ত কিস্তি সরকারকে ফেরত দিতে হবে। এই স্কিমের নিয়ম অনুযায়ী, কৃষক পরিবারে কেউ ট্যাক্স দিলে এই প্রকল্পের সুবিধা না।অর্থাৎ স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ যদি গত বছরে আয়কর দিয়ে থাকেন তাহলে তারা এই প্রকল্পের সুবিধা এই বছর গ্রহণ করতে পারবেন না।

কারা গ্রহণ করতে পারবেন না এই সুবিধা? নিয়ম অনুযায়ী, যদি কোন কৃষক তার কৃষি জমি কৃষি কাজের জন্য ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করেন বা অন্যের জমিতে কৃষির কাজ করেন এবং সেই জমি তার না হয় তাহলে সেই ধরনের কৃষকের এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না। যদি কোন কৃষক কৃষিকাজ করেন কিন্তু জমিটি তার নামে না হয়ে তার বাবা বা দাদুর নামে হয়, তাহলেও কিন্তু তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আর যদি কেউ কৃষি জমির মালিক হয়ে থাকেন, কিন্তু তিনি একজন সরকারি কর্মচারী হন বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হন তাহলে তিনিও এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না। বর্তমান বা প্রাক্তন সাংসদ বিধায়ক, মন্ত্রী হলেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। পেশাদার নিবন্ধিত ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট এবং তাদের পরিবারের সদস্যরা এই অযোগ্যদের তালিকায় রয়েছেন। আয়কর প্রদানকারী পরিবারগুলিও এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানিয়েছে ভারত সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026