BB Plus

PM Kisan এর টাকা ৬,০০০ থেকে বেড়ে হবে ১০,০০০ টাকা, বড় ঘোষণা সরকারের

আপনি কি একজন কৃষক? আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় সরকার আপনাদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ খবর। কেন্দ্রীয় সরকারের পরিচালিত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা সুবিধাভোগীদের জন্য পুজোর আগেই একটা দারুন খবর আসতে চলেছে। এই কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত হতে চলেছে বলে খবর। এতদিন পর্যন্ত ৬০০০ টাকা করে পেয়ে যেতেন কৃষকরা এই সম্মান যোজনায়। তবে এবার থেকে এই টাকার পরিমাণ বেড়ে হতে চলেছে দশ হাজার টাকা। কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহ জম্মু এবং কাশ্মীরের উধমপুরে একটি জনসভায় যোগ দিয়ে এরকম মন্তব্য করেছেন। ওই জনসভায় বক্তৃতা দিতে গিয়ে অমিত শাহ কৃষক সম্মান নিধি যোজনার টাকা বর্ধিত করার বিষয়ে ঘোষণা করেছেন বলে জানা যাচ্ছে।

অমিত শাহ বলেছেন, “যদি জম্মু ও কাশ্মীরে বিজেপি সরকার গঠন হয় তবে কৃষক সম্মান নিধি যোজনার পরিমাণ ৬ হাজার থেকে বেড়ে ১০ হাজার টাকা করা হবে।” এছাড়াও অমিত শাহ জম্মুতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি এবং জম্মুতে মেট্রো পরিষেবা চালু করার কথা জানিয়েছেন। অমিত শাহ আরো বলেছেন, “প্রতিবছর সন্ত্রাসবাদীদের দ্বারা ধ্বংস হওয়া ১০০টি মন্দির পূর্ণ নির্মাণ করা হবে এবং অগ্নিবিরদের ১০০% চাকরি প্রদান করা হবে।”

কৃষক সম্মান নিধি যোজনাটি প্রথম কেন্দ্রীয় সরকার চালু করেছিল ২০১৯ সালে। এরপর থেকে ভারতের কোটি কোটি কৃষক প্রতিব মাসে ৬০০০ টাকা করে পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে। তবে ৬ হাজার টাকা কিন্তু একবারে কৃষকদের ব্যাংক একাউন্টে আসে না। তিনটি কিস্তির মাধ্যমে কৃষকরা এই টাকা পেয়ে থাকেন। এখনো পর্যন্ত ১৭ টা কিস্তি পৌঁছে গিয়েছে ভারতের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা ৬০০০ থেকে বাড়িয়ে যদি ১০,০০০ করে দেয়, তাহলে আখেরে কিন্তু ভারতের সাধারণ মানুষ লাভবান হতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026