নিউজ

আজকেই PM Kisan Yojana – এর ১৪ তম কিস্তি প্রকাশ করবেন প্রধানমন্ত্রী মোদি, অ্যাকাউন্টে আসবে ১৭ হাজার কোটি টাকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার রাজস্থান সফরের সময় সিকারে আয়োজিত একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১৪তম কিস্তি প্রকাশ করবেন বলে জানা যাচ্ছে। ১৭ হাজার কোটি টাকা সরাসরি ৮.৫ কোটিরও বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন প্রধানমন্ত্রী মোদি। তার সাথেই এই অনুষ্ঠানে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি। এই কর্মসূচি চলাকালীন কৃষকদের জন্য কিছু প্রকল্পও শুরু করা হবে।

পিএম কিষাণ সম্মান নিধি কবে শুরু হয়েছিল?

PM কিষাণ সম্মান নিধি হল একটি কেন্দ্রীয় প্রকল্প যা কৃষকদের আর্থিক চাহিদা মেটাতে ফেব্রুয়ারি ২০১৯-এ চালু করা হয়েছে। এই সরকারি প্রকল্পটি মূলত কেন্দ্রীয় সরকার চালাচ্ছে কৃষকদের স্বাবলম্বী করার জন্য এবং কৃষকদের আরো বেশি সাহায্য করার জন্য। কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিক সাহায্যের জন্য বছরে ছয় হাজার টাকা দেয় এই প্রকল্পে। এই পরিমাণ টাকা মূলত তিনটি কিস্তিতে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৪তম কিস্তি

চার মাসের ব্যবধানে এই কিস্তি দেওয়া হয়। PM কিষাণ যোজনার ১৪ তম কিস্তির সুবিধা শুধুমাত্র সেই কৃষকদের দেওয়া হবে যাদের অ্যাকাউন্ট আধার এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর সাথে লিঙ্ক করা আছে। প্রতি চার মাসে তিনটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর ৬,০০০ টাকার আর্থিক সুবিধা স্থানান্তর করা হয়।

রাজস্থান অনেক উপহার পাবে

বৃহস্পতিবার সকাল ১১টায়, প্রধানমন্ত্রী মোদী রাজস্থানের সিকারে একটি জনসভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সে (ONDC) ১,৫০০টি FPO- এর অনবোর্ডিং চালু করবেন। এটি ডিজিটাল মার্কেটিং, অনলাইন পেমেন্ট, বিজনেস-টু-বিজনেস (B2B) এবং ব্যবসা-থেকে-উপভোক্তা (B2C) লেনদেন সহজতর করবে।

মেডিকেল কলেজ খোলা হবে

রাজস্থানে জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য, প্রধানমন্ত্রী মোদী চিতোরগড়, ধোলপুর, সিরোহি, সিকার এবং শ্রী গঙ্গানগরে পাঁচটি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন করবেন। এর পাশাপাশি, তিনি উদয়পুর, বাঁশওয়াড়া, প্রতাপগড় এবং দুঙ্গারপুর জেলায় ছয়টি একলব্য মডেল আবাসিক স্কুলেরও উদ্বোধন করবেন, যা এই জেলাগুলিতে বসবাসকারী উপজাতি জনগোষ্ঠীকে উপকৃত করবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026