PM Kisan Yojana: কৃষকদের জন্য আশার আলো, ২০০০০ কোটি দিচ্ছে মোদী সরকার

রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই সোমবার, নরেন্দ্র মোদী সরকার দেশের কোটি কোটি কৃষকদের জন্য একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির (PM Kisan Samman Nidhi) আওতায় প্রায় ৯ কোটি কৃষককে ২০,০০০ কোটি টাকা প্রদানের অনুমোদন দিয়েছেন। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি, ১৬-তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এই ২০,০০০ কোটি টাকা দিয়ে ১৭-তম কিস্তির টাকা মেটানো হবে বলে আশা করা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি যে টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাবে।

প্রধানমন্ত্রীর বার্তা:

ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের সরকার কৃষকদের কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর করলাম। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই।”

কবে আসবে পরবর্তী কিস্তি?

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ধারণা করা হচ্ছে জুন মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে কৃষকরা পরবর্তী কিস্তি পেতে পারেন। তবে, সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। দেশের কৃষকদের আর্থিক সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার “কিষাণ সম্মান নিধি” যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায়, যোগ্য কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা করে দেওয়া হয়। তিন কিস্তিতে ২০০০ টাকা করে টাকা বিতরণ করা হয়।

পরবর্তী কিস্তি পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক:

যদি আপনি এই প্রকল্পের সুবিধাভোগী হন এবং পরবর্তী কিস্তি পেতে চান, তাহলে আপনার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। এখনও যদি আপনি এটি করেননি, দেরি না করে আজই করে ফেলুন। না করলে আপনি পরবর্তী কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন।

কিভাবে ই-কেওয়াইসি করবেন:

১) পিএম কিষাণ প্রকল্পের পোর্টালে (https://pmkisan.gov.in/) যান।

২) “বেনিফিসিয়ারি” তালিকায় ক্লিক করুন।

৩) প্রয়োজনীয় তথ্য প্রদান করুন

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026