ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সরকারের পক্ষ থেকে সহজে পেতে পারেন ৬ হাজার টাকা, করতে হবে শুধু এই কাজ

বর্তমানে দরিদ্র ও অভাবী মানুষের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প পরিচালনা করছে। কৃষক থেকে শুরু করে মহিলা, মোদী সরকার বহু প্রকল্প নিয়ে এসেছে যার সুবিধা বর্তমানে কোটি কোটি মানুষ নিচ্ছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে অভাবী লোকদের আর্থিকভাবে সহায়তা করা হয়। একদিকে সরকার মহিলাদের স্বাবলম্বী করার চেষ্টায় রত, অন্যদিকে কৃষকদের সব রকম সাহায্য করতে প্রস্তুত সরকার। কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালাচ্ছে। যার সুবিধা নিচ্ছেন দেশের কোটি কোটি কৃষক। এই প্রকল্পের আওতায়, দেশের কৃষকরা প্রতি বছর ৬,০০০ টাকা সহায়তা পান।

কৃষকদের প্রতি চার মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে তিনটি কিস্তি দেওয়া হয় এই টাকা। কেন্দ্র সরকারের প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে ১৪ তম কিস্তি পাঠানো হয়েছে এবং এখন শীঘ্রই ১৫ তম কিস্তি পাঠানো হবে বলে মনে করা হচ্ছে। কৃষকরা এই কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি আসতে পারে বলে অনেকে মনে করছেন। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ২৭ শে জুলাই কৃষকদের অ্যাকাউন্টে ১৪ তম কিস্তি পাঠানো হয়েছিল। এমন পরিস্থিতিতে ৪ মাস শেষ হতে চলেছে। গত মাসের হিসেব ধরলে আগামী মাসে ১৫ তারিখ টাকা আসার সম্ভাবনা রয়েছে।

আপনি যদি এখনও ই-কেওয়াইসি না করে থাকেন তবে আপনার কিস্তির টাকা আটকে যেতে পারে। কারণ, সরকারের নিয়ম অনুযায়ী এই স্কিমের সুবিধা নিতে হলে ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। ১৫ তম কিস্তির সুবিধা নিতে আপনার নিকটতম সিএসসি কেন্দ্র, অফিসিয়াল পোর্টালে গিয়ে এটি করতে পারেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত কৃষকদের জমি যাচাই করাও বাধ্যতামূলক। এ ছাড়া সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা জরুরি। যদি আপনার ফর্মে কোনও ভুল দেখা যায় তবে অর্থ আটকে যেতে পারে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026