প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল কৃষকদের অর্থনৈতিক সুবিধা দেওয়া। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় কৃষকদের ১৫ কিস্তি দিয়েছে সরকার। এখন ২৮ ফেব্রুয়ারি ২০২৪-এ, ১৬ তম কিস্তিও কৃষকদের অ্যাকাউন্টে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিন ডিবিটি-র মাধ্যমে সারা দেশের কৃষকদের অ্যাকাউন্টে এই কিস্তি পাঠাবেন। পিএম কিষাণ যোজনায় কৃষকদের বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়। প্রতি ৪ মাস পর পর এই টাকা কিস্তি হিসেবে কৃষকদের দেওয়া হয়। প্রতি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে দেওয়া হয়।
সর্বশেষ ২০২৪ সালের ২৭ নভেম্বর ১৫তম কিস্তি প্রকাশ করে সরকার। এখন সরকার ১৬তম কিস্তি প্রকাশের তারিখও ঘোষণা করেছে। দেশের সমস্ত কৃষকদের জন্য সরকার এই প্রকল্প চালু করেছে। যে কোনও শ্রেণির কৃষকরা সহজেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
এই প্রকল্পের সুবিধা পেতে, কৃষকদের ই-কেওয়াইসি এবং জমি যাচাইকরণ করতে হবে। যে কৃষকরা ই-কেওয়াইসি এবং জমি যাচাইকরণ করেননি তারা ষোড়শ কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হবেন। আপনিও যদি পিএম কিষাণ প্রকল্পের জন্য নিবন্ধন করে থাকেন তবে আপনার যত তাড়াতাড়ি সম্ভব স্ট্যাটাস পরীক্ষা করা উচিত।
স্ট্যাটাস চেক করবেন যেভাবে:
• আপনাকে পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে (pmkisan.gov.in) যেতে হবে।
• এরপর ‘নো ইওর স্ট্যাটাস’-এ ক্লিক করুন।
• এবার রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে।
• এবার স্ক্রিনে দেখানো ক্যাপচা লিখুন।
• এর পরে সমস্ত তথ্য পূরণ করুন এবং বিশদ বিবরণ পান এ ক্লিক করুন।
• এবার আপনার পর্দায় একটি স্ট্যাটাস শো হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…