কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভারত সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে। তারমধ্যে তো অন্যতম প্রধানমন্ত্রী কিষান সন্মান। দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতি বছর প্রতিটি কৃষক পরিবারকে ৬,০০০ টাকা প্রদান করা হয়। এই অর্থ তিনটি কিস্তিতে দুই হাজার টাকা করে প্রদান করা হয়। সরকার ২০১৯ সালে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ স্কিম ঘোষণা করেছিল। এবার ফেব্রুয়ারি মাসে ২৮ তারিখ ১৬ তম কিস্তি এর টাকা চলে এসেছিল। এবার প্রশ্ন কবে নাগাদ পাওয়া যাবে ১৭ তম কিস্তির টাকা?
সাধারণত প্রত্যেক চার মাস অন্তর যোজনার কিস্তির টাকা দেওয়া হয় ৷ একটা এপ্রিল-জুলাই, দ্বিতীয়টা অগাস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চে ৷ যেহেতু ১৬তম কিস্তির টাকা ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছে, সেই হিসেব অনুযায়ী মে মাসে যে কোনও দিন ১৭তম কিস্তির টাকা দেওয়া হতে পারে ৷ তবে এখনও কোনও নির্দিষ্ট দিন বলা হয়নি ৷ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে হলে প্রথমেই ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। ই-কেওয়াইসি না করলে ১৭ তম কিস্তির অর্থ পাওয়া যাবে না। সিএসসি (কম্পিউটার সামগ্রী ও সেবা কেন্দ্র) বা এনআইসি (ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টার) থেকে ই-কেওয়াইসি করা যেতে পারে। এই ক্ষেত্রে, আবেদনকারীকে তার আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা অন্যান্য পরিচয়পত্রের সাথে সিএসসি বা এনআইসিতে যেতে হবে। এছাড়া ব্যাংকের শাখায় গিয়ে ই-কেওয়াইসি করা যেতে পারে।
প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় যোগদান করেন এবং আপনি ১৭ তম কিস্তির সুবিধা পেতে সক্ষম হবেন কিনা তা জানতে চান। এর জন্য স্ট্যাটাস চেক করতে আপনাকে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যেতে হবে। এরপর একটু নিচে স্ক্রল করে ‘সুবিধাভোগী তালিকা‘ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রাজ্য, জেলা, তহসিল, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করে ‘Get Details‘ অপশনে ক্লিক করলেই তালিকা চলে আসবে যার থেকে আপনার নাম আপনাকে খুঁজে নিতে হবে।
ABC’s Dancing With the Stars is giving fans a brand-new way to connect with the…
Gore Verbinski returns after a decade-long hiatus with Good Luck, Have Fun, Don’t Die, a…
The countdown to the end of The Kelly Clarkson Show is officially underway, but fans…
ABC’s Dancing with the Stars is stepping outside the ballroom for the first time in…
Jimmy Eat World is marking a major milestone in 2026. The Arizona rock band will…
Marc Anthony has broken his silence after unexpectedly finding himself caught in the middle of…