নিউজ

PM Kishan Yojona: কৃষকদের জন্য বড় খবর, এখন তাদের অ্যাকাউন্টে 2 হাজার টাকার পরিবর্তে 4 হাজার টাকা আসবে

কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভারত সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে। তারমধ্যে তো অন্যতম প্রধানমন্ত্রী কিষান সন্মান। দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতি বছর প্রতিটি কৃষক পরিবারকে ৬,০০০ টাকা প্রদান করা হয়। এই অর্থ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে প্রদান করা হয়। সরকার ২০১৯ সালে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ স্কিম ঘোষণা করেছিল। তবে এবার ২০০০ টাকার বদলে ৪০০০ টাকা পাওয়া যাবে। কি করে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পে দ্বিগুণ সুবিধা পাচ্ছেন দেশের কৃষকরা। এতে ব্যাপক খুশি অনেকেই। তবে এই দ্বিগুণ টাকা পাবেন সেই কৃষকরা যাদের ১৩ তম কিস্তির টাকা যাচাইকরণ এর জন্য আটকে গিয়েছিল। অর্থাৎ যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে ১৩ তম কিস্তির টাকা পাননি, তারা ১৪ তম কিস্তিতে দ্বিগুণ সুবিধা পেতে চলেছেন। ১৩ তম কিস্তির টাকা পাননি এমন কৃষকরা ১৪ তম কিস্তিতে ৪০০০ টাকা পাবেন। এর মধ্যে ২০০০ টাকা ১৪ তম কিস্তির এবং আর ২০০০ টাকা ১৩ তম কিস্তির বকেয়া।

সরকারি তথ্য অনুযায়ী, ১.৮৬ কোটি কৃষক ১৩ তম কিস্তির টাকা পাননি। যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পর, এই কৃষকরা ৪০০০ টাকা করে পাবেন। ১৪ তম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই ২০২৪ সালের মধ্যে বিতরণ করা হবে। ধারণা করা হচ্ছে জুলাই মাসে টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে। ১৩ তম কিস্তির টাকা যদি এখনও আপনার অ্যাকাউন্টে না আসে তবে আপনি হেল্পলাইন নম্বর 155261 বা 1800115526 বা এই নম্বর 011-23381092-এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও, আপনি pmkisan-ict@gov.in-এ একটি ইমেল পাঠিয়ে আপনার অভিযোগ জানাতে পারেন।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026