নিউজ

দেশি এবং বিদেশী কুকুরের মতো মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী, বিতর্কের মুখে মহম্মদ সেলিম

বাম নেতা মহম্মদ সেলিম সম্প্রতি এমন মন্তব্য করলেন যা শালীনতার সীমা ছাড়িয়ে গেছে। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সম্পর্কে বর্ধমানের একটি জনসভায় এই বাম নেতা বলেন সরকারি কর্মচারীদের ডিএ চাওয়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘেউ ঘেউ করতে বারণ করেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় সরকারি কর্মচারীদের বলেছিলেন ভউকতা হ্যায়।

এই প্রসঙ্গে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে খুব অল্প পার্থক্য রয়েছে। পার্থক্য এটুকুই যে দেশি কুকুর ডাকলে আমরা ‘ঘেউ ঘেউ’ বলি আর বিলিতি কুকুর ডাকলে ‘ভউকতা হ্যায়’ বলি। ঘেউ ঘেউ আর ভউকতা হ্যায় র মধ্যে যে পার্থক্য সেটুকু ছাড়া প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে আর কোন পার্থক্য নেই।

আরও পড়ুন : বাড়তে চলেছে লোকাল এবং দূরপাল্লা ট্রেনের ভাড়া

সবকিছুই একটি সীমার মধ্যে থাকা উচিত কিন্তু প্রাক্তন সাংসদ এর মুখে এমন বক্তব্যে শালীনতার সীমা লঙ্ঘিত হচ্ছে বলে অনেকে প্রশ্ন তুলেছেন। এমন মন্তব্য করে বিপক্ষকে আক্রমণ করায় রাজনৈতিক মহলে এ নিয়ে হইচই সৃষ্টি হয়েছে। যদিও বিজেপি ও তৃণমূলের তরফে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026