করোনা সংক্রমণ কমানোর জন্য ভারতে ২১ দিনের লকডাউন ঘোষনা করা হয়েছে। এই লকডাউনের জন্য যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এবং দরিদ্র মানুষদের জন্য ইতিমধ্যেই ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু বিশেষজ্ঞদের মোতে ভারতে এর থেকে ও বেশি অর্থের প্রয়োজন আছে। তাই শনিবার নতুন একটি তহবিল গঠনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
এই তহবিলের নাম প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা ও জরুরি পরিস্থিতিকালীন ত্রাণ (PM CARES) এই তহবিলে প্রধানমন্ত্রী দেশের সর্বস্তরের নাগরিকদের সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহ্বান জানিয়েছেন। তিনি টুইট-এ লেখেন যে করোনা যুদ্ধে ভারতের সর্বস্তরের মানুষেরা সাহায্য করতে চাইছেন। তাদেরকে সম্মান জানিয়েই এই ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। তিনি দেশের সব মানুষকেই সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন।
এরপর এই তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দেন অভিনেতা অক্ষয় কুমার। এছাড়া দেশের অন্যান্য সাধারণ মানুষেরাও সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করছেন। কেন্দ্রের মন্ত্রীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই তহবিল মূলত গরিব মানুষদের আর্থিক সাহায্য করার জন্যই গঠন করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…