নিউজ

চিনের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে ভারত? উত্তেজনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনা সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীন সীমান্তের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই সর্বদলীয় বৈঠকের কথা বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চীনের পিপলস লিবারেশন আর্মির সৈন্যদের সাথে সোমবার ৬ ঘণ্টারও বেশি মুখোমুখি সংঘর্ষে কমান্ডিং অফিসার সহ ভারতীয় সেনাবাহিনীর ২০ জন সেনা শহীদ হন। মুখোমুখি এই সংঘর্ষে ৪ ভারতীয় সেনা গুরুতর আহত হয়েছেন বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘ভারত-চীন সীমান্তের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ ই জুন বিকেল ৫ টায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন।’ এলএসি-র সিকিম ও লাদাখ সেক্টরে ভারতীয় ও চীনা সেনা মুখোমুখি হওয়ার পর মে মাসের গোড়ার দিকে প্রথম ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন থেকে উভয় পক্ষই ছয় সপ্তাহব্যাপী এই দ্বন্দ্ব সমাধানের জন্য একাধিক আলোচনা করেছে।

বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে যে, এই সংঘর্ষে ৪৩ জন চীনা সৈনিক মারা গেছেন বা গুরুতর আহত হয়েছেন। তবে এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি। কেন্দ্রের পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বুধবার গ্যালওয়ান উপত্যকায় ২০ সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026