নিউজ

আমেরিকার নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: ভারত-আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সকলেরই জানা। যে কোনও বিষয়কে ভারতকে সমর্থন করে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি চিনের বিষয়েও ভারতকে এককাট্টা হয়ে সমর্থন করছে আমেরিকা। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হয়ে গিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসের কুর্সিতে এসেছে নতুন মুখ। ট্রাম্পকে হারিয়ে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন প্রথম মহিলা কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আর এই দু’জনকেই জয়ের পর শুভেচ্ছাবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে মোদি টুইট করে লিখেছেন, ‘এই জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। এক সময় মার্কিন-ভারত সম্পর্কে উন্নতির জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। আশা করি, দু’দেশের সম্পর্কের উন্নতিতে ফের একসঙ্গে আমরা কাজ করব।’

শুধু নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে নয়, এর পাশাপাশি নতুন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি হ্যারিসের উদ্দেশ্যে টুইট করে লিখেছেন, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনার এই সফলতা আগামী দিনে পথ দেখাবে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের কাছে আপনি গর্ব। আশা করি, ভারত-মার্কিন সম্পর্ক আপনার আমলে আরো সুদৃঢ় হবে।’ এভাবেই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মোদি।

বাইডেনকে প্রেসিডেন্ট হওয়ার জন্য মোদির পাশাপাশি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। এছাড়াও কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুভেচ্ছাবার্তা দিয়েছেন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026