নিউজ

নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, বৃহস্পতিবার বেলা ১২ টা ৫৫ মিনিট নাগাদ নতুন সংসদ ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। সব ধরনের ধর্মীয় রীতি মেনেই ছ’জন পুরোহিতের মন্ত্রপাঠের মাধ্যমে শুরু হয় সংসদ ভবনের শিলান্যাসের কাজ। করোনা পরিস্থিতির মধ্যেই শিলান্যাসের কাজ হলেও সমস্ত বিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই কাজ করা হয়েছে বলে জানানো হয়েছে।

প্রায় ২০০ জন আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, ধর্মীয় নেতা, বিদেশের দূত-সহ শিল্পপতি রতন টাটাও। তবে শিলান্যাস হলেও এখনই শুরু হবে না নির্মাণ কাজ, এমন চাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট গত সপ্তাহেই নির্দেশ দিয়েছে, শিলান্যাস কিংবা খসড়া তৈরি করলেও এখনই নির্মাণ কাজ শুরু করা যাবে না। আর সেই মতই ধাপে ধাপে এগোচ্ছে কেন্দ্র।

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের মধ্যেই গড়ে উঠছে নতুন এই সংসদ ভবন। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত একাধিক সরকারি ভবন তৈরি হবে এই প্রকল্পে। যার জন্য খরচ হবে প্রায় ২০ হাজার কোটি টাকা। নতুন এই চারতলা সংসদ ভবন তৈরি করতে খরচ হবে প্রায় ১ হাজার কোটি টাকা। ২০২২ সালে দেশের ৭৫-তম স্বাধীনতা দিবসের আগেই তৈরি হয়ে যাবে এই সংসদ ভবন। লোকসভায় ৮৮৮ সদস্যের বসার জায়গা থাকবে। যৌথ অধিবেশনে বসতে পারবেন ১ হাজার ২২৪ জন। রাজ্যসভায় বসতে পারবেন ৩৮৪ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026