ভারত-চিন সীমান্তে বাড়ছে উত্তেজনা, গভীর রাতে ৪ হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
ভারত-চিন সীমান্তে পরিস্থিতি ক্রমশ উত্তেজক মোড় নিচ্ছে। ফলে সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার গভীর রাতে মন্ত্রীসভার ৪ হেভিওয়েট সদস্যের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এরপরই সীমান্তের এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই জরুরি বৈঠক।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও অর্থমন্ত্রীর নির্মলা সীতারমণ। একইসঙ্গে এই আলোচনায় উপস্থিত ছিলেন ভারতীয় সেনার চিফ জেনারেল এমএম নারাভানে। জানা গেছে, রাত ১০টা নাগাদ মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করেন প্রধানমন্ত্রী। সেদিন গভীর রাত পর্যন্ত ভারত-চিন সীমান্তের উত্তেজনা, পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ, সেনাবাহিনীর অবস্থান ইত্যাদি নিয়ে আলোচনা করেন তাঁরা।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। অন্যদিকে, ভারতের পাল্টা আঘাতে ৪৩ জন চিনা সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে চিনা সেনার হতাহতের বিষয়ে নির্দিষ্ট কোন সংখ্যা এখনও প্রকাশ করেনি সেনাবাহিনী। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে মুখোমুখি সংঘর্ষে ভারতীয় সেনার এক কর্নেল ও দুই জওয়ানের শহীদ হন। গালওয়ান উপত্যকার সীমান্তে প্রবল সংঘর্ষের সময় চিনের উপর পাল্টা আঘাত হানে ভারতীয় সেনা। সেই সময়ে দুই পক্ষেই বেশ কিছু সৈনিক শহীদ হন বলে দাবি করেছে চিনা সংবাদমাধ্যম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…