নয়াদিল্লি: দেশে যেভাবে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে, তাতে পুনরায় লকডাউন হওয়ার একটা জল্পনা দেখা দিয়েছে। বলা যায় এক কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে করোনার সংক্রমণ। এমন সময়ে আগামী বছরের শুরুতেই দেশে করোনা ভ্যাকসিন চলে আসবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তবে শুধু তিনিই নন, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালাও দাবি করেছেন যে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি কোভিশিল্ড ভারতের বাজারে চলে আসবে। সেক্ষেত্রে কীভাবে সরবরাহ করা হবে, কাদেরকে সবচেয়ে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই পর্যালোচনা বৈঠকে বসার কথা টুইট করে জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী তিনি টুইট করে লিখেছেন, ‘এই পর্যালোচনা বৈঠকে ভ্যাকসিনে অগ্রাধিকার, হিমঘরের পরিকাঠামো, ভ্যাকসিনের ব্যবস্থা এবং প্রযুক্তির প্ল্যাটফর্ম নিয়ে বৈঠক হয়েছে।’ এর পাশাপাশি জানা গিয়েছে, ভ্যাকসিন তৈরির পরিকল্পনা এবং উৎপাদন বিষয়ে আলোচনাও হয়েছে এই বৈঠকে। এমনকি ভ্যাকসিন উৎপাদন এবং অনুমতি দানের ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে।
তাহলে কি সত্যি করোনার ভ্যাকসিন আগামী বছরের শুরুতেই আসছে? যদি এসে থাকে, তাহলে কেন গোটা দেশ জুড়ে ফের লকডাউনের জল্পনা উঠেছে? এই সমস্ত প্রশ্নের সদুত্তর পাওয়া যাবে আগামী বছরের গোড়াতেই। ততক্ষণের জন্য অপেক্ষা এটাই যে, ভ্যাকসিন কবে আসবে?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…