নিউজ

দিল্লিতে প্রথম চালকবিহীন মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: সোমবার নয়াদিল্লির মেট্রোর যাত্রীদের আরও একটি নতুন উপহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম চালকবিহীন মেট্রোর উদ্বোধন করলেন। এদিন পতাকা নাড়িয়ে দিল্লির চালকবি⁷হীন মেট্রো চালু করলেন মোদি। প্রথম পর্যায়ে চালকবিহীন মেট্রো জনকপুরী পশ্চিম থেকে ম্যাজেন্টা লাইনে নয়ডার বোট্যানিকাল গার্ডে

মেট্রো চালু করার সময় নরেন্দ্র মোদি বলেন, ‘ম্যাজেন্টা লাইনের কাজ ৩ বছর আগে শুরু হয়েছিল। এতদিনে এই লাইনে চালকবিহীন মেট্রো শুরু হচ্ছে। দেশ ভবিষ্যতের দিকে এগোচ্ছে। উন্নতি করছে। কিছুদিন আগে পর্যন্ত এটা নিয়ে বিভ্রান্তি ছিল, এমনকী ভবিষ্যতের কোনও প্রস্তুতি হয়নি। যার কারণে শহরের পরিকাঠামোয় চাহিদা ও সরবরাহের মধ্যে বিস্তর তফাত ছিল। আরবানাইজেশনকে চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করা উচিত না এবং সুযোগ হিসাবে ব্যবহার করা উচিত।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অটলজির প্রচেষ্টার ফলে দিল্লি প্রথম মেট্রো পেয়েছিল। যখন আমরা ক্ষমতায় এসেছি, মাত্র ৫ টি শহরে মেট্রো ছিল, এখন ১৮ টি শহরে মেট্রো। ২০২৫ এর মধ্যে ২৫টিরও বেশি শহরে মেট্রো হবে। এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের জীবনে পরিবর্তনের লক্ষণ। এর আগে দেশে মেট্রোর জন্য কোনও নীতি ছিল না, তবে আমরা এর উপর দ্রুত কাজ করেছি এবং শহরের প্রয়োজন অনুসারে কাজ শুরু করেছি। এই চালকবিহীন মেট্রো দিল্লির নয়ডার বোটানিক্যাল গার্ডেন স্টেশন পর্যন্ত চলবে। যা পরবর্তীকালে বাড়ানো হবে। ‘২০২৫ সালের মধ্যে দেশের প্রায় ২৫টি শহরে চালকবিহীন মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026