করোনা ভাইরাসে সংক্রামিতদের সংখ্যা আবারো দিনে দিনে বাড়তে শুরু করেছে ভারতে। ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউ চলে এসেছে। প্রতিদিনেই হু হু করে বাড়ছে করনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা। এই পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আবারো একবার ভার্চুয়ালি বৈঠক করার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী বুধবার বেলা ১২ টা নাগাদ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মোদি। এর আগেও করোনাভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তারপর ধীরে ধীরে ভারতে করোনাভাইরাস এর প্রভাব কমতে শুরু করে। কিন্তু আবারও নতুন করে এই ভাইরাস মাথাচাড়া দিয়ে ওঠার ফলে বিপদের মুখে ভারত।
এই মুহূর্তে মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব এবং কর্ণাটক নিয়ে সবথেকে বেশি উদ্বিগ্ন রয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সোমবারের পরিসংখ্যান দেখলে দেশে ২৬,২৯১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ১১৮ জনের।
আগামী বুধবারের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের নিয়ে আলোচনার পাশাপাশি টিকাকরণ নিয়ে কথা বলবেন। তার সাথে আলোচনা করবেন সারা ভারতে লকডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কিনা সেই নিয়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…