নিউজ

বাংলা রান্নাঘরে পাইপের মাধ্যমে কম দামে গ্যাস পৌঁছে যাবে, হলদিয়ার মঞ্চ থেকে বার্তা প্রধানমন্ত্রীর

হলদিয়া: গতকাল, রবিবার (Sunday) রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naremdra Modi)। তবে সেটা কোনও রাজনৈতিক কার্যকলাপ ছিল না। ছিল সরকারি কর্মসূচি। হলদিয়া (Haldia) পেট্রোলিয়ামমন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। আর এই সরকারই অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেন যে, এক নতুন গ্যাস পাইপ লাইনের মাধ্যমে প্রত্যেকের রান্নাঘরের কম দামে গ্যাস পৌঁছে দেওয়া হবে।

এদিন তিনি বলেন, ‘এই নতুন প্রকল্প রাজ্যের ছবিটাই বদলে দেবে। দেশে এক গ্যাস এক গ্রিডের প্রয়োজন রয়েছে। পূর্ব ভারতের আর্থসামাজিক ছবি বদলে যাবে। এই নতুন প্রকল্পের মাধ্যমে আমদানি-রফতানির ক্ষেত্রে হলদিয়ার গুরুত্ব বাড়বে। নতুন গ্যাস পাইপ লাইনের ফলে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডের দশটি জেলা সরাসরি লাভবান হবে। গ্যাস পাইপের মাধ্যমে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রান্নাঘরে কম দামে গ্যাস পৌঁছে দেওয়া হবে। ফলে সব মিলিয়ে মানুষের চাহিদা মিটবে এবং মানুষ অনেকটাই লাভবান হবে।

প্রসঙ্গত, এদিন যখন প্রধানমন্ত্রী ছিলেন এ রাজ্যে, ঠিক তখন উত্তরাখণ্ডে এক ভয়াবহ তুষার ধস দুর্ঘটনা ঘটে যায়। আর সেই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী হলদিয়ার মঞ্চ থেকেই। তিনি দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এমনকি এই ঘটনায় দেশবাসী কার্যত প্রার্থনা করছে সকলের উদ্দেশ্যে, এমনটাও তিনি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026