নিউজ

ধন্যবাদ পশ্চিমবঙ্গ, ভিডিও পোস্ট করে টুইট প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: শনিবার (Saturday)ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫তম জন্মবার্ষিকী। আর সেই উপলক্ষে কলকাতায় (Kolkata) এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যোগ দিয়েছিলেন একাধিক অনুষ্ঠানে। জাতীয় গ্রন্থাগার (National Library) থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), সবটাই ঘুরে দেখেন তিনি। একদিনের এই ঝটিকা সফরে এসে খুশি হয়েছেন প্রধানমন্ত্রী। আর তাই রাজধানীতে ফিরে গিয়ে গতকাল, রবিবার (Sunday) টুইটারে একটি ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গকে (Westbengal) ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

শনিবার কলকাতা বিমানবন্দরে পা দেওয়ার পর প্রথমে নেতাজি ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে নেতাজির মূর্তির ওপর পুষ্পার্ঘ অর্পণ করেন। তারপর সেখান থেকে জাতীয় গ্রন্থাগার এবং সব শেষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত হন মোদি। সেখানে তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একসঙ্গে নেতাজি নামাঙ্কিত গ্যালারি উদ্বোধন করেন মোদি-মমতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকরও।

এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব সহ একাধিক মনীষীর নাম নিয়ে সকলকে সশ্রদ্ধ প্রণাম জানান। এরপর শনিবার রাতেই দিল্লি ফিরে যান মোদি। আর তারপর গতকাল, রবিবার পুনরায় রাজ্যবাসীর মন জয় করার জন্য একটি ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026