দেশে একের পর এক বন্দে ভারত ট্রেন চালু হচ্ছে। গত বছরের শেষের দিকে অযোধ্যা থেকে ছ’টি নতুন বন্দে ভারতের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন কয়েক দিনের মধ্যে এক সঙ্গে তিনটি নতুন বন্দে ভারত ট্রেন চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
এই তিনটি বন্দে ভারত ট্রেন পাটনা জংশন থেকে অযোধ্যা, রাঁচি থেকে বারাণসী এবং পাটনা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলতে পারে। সম্প্রতি, বন্দে ভারত ট্রেনের তিনটি রুটেই ট্রায়াল রান করা হয়েছিল, যা সফল হয়েছে। পাটনা থেকে লখনউ পর্যন্ত বন্দে ভারত ট্রেন চলবে অযোধ্যা হয়ে। যার ফলে মানুষ রাম মন্দিরে গিয়ে ভগবান রামের দর্শন করতে পারবেন খুব সহজে। এই ট্রেনের স্টপেজের মধ্যে থাকতে পারে ডিডিইউ, জৌনপুর, আকবরপুর হয়ে অযোধ্যা এবং তারপরে যেতে পারে লখনউ।
পাটনা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যে ট্রেন চলবে সেটা বখতিয়ারপুর, মোকামা, নওগাছিয়া, খাগারিয়া, বেগুসরাই, কাটিহার ও কিষাণগঞ্জ হয়ে যেতে পারে। এছাড়া রাঁচি থেকে বারাণসীর মধ্যে তৃতীয় ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। বারাণসী পর্যন্ত বন্দে ভারত চলার কারণে কাশী বিশ্বনাথ দর্শন করতে ইচ্ছুক ভক্তরা সেখানে ভ্রমণ করতে পারবেন অনেক সহজে।
রাঁচি, লোহারদাগা, টোরি, ডাল্টনগঞ্জ, গাড়োয়া রোড, ডিডিইউ হয়ে বারাণসী যেতে পারে এই ট্রেন। ট্রেনটি বারাণসী থেকে ভোর ৫.৫০ মিনিটে ছেড়ে ঝাড়খণ্ডের রাঁচি পৌঁছাতে দুপুর ১২.১০ মিনিট নাগাদ। ফিরতি যাত্রায় রাঁচি থেকে দুপুর ১.৩০ মিনিটে ছেড়ে বারাণসী পৌঁছতে পারে সন্ধ্যা ৭.৫০ মিনিটে।
১২ মার্চ থেকে শুরু হতে পারে এই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি বন্দে ভারত ট্রেনের সূচনা করতে পারেন। একইভাবে সম্প্রতি দিল্লি থেকে কাটরা পর্যন্ত চলা বন্দে ভারত ট্রেন সম্পর্কেও একটি বড় তথ্য প্রকাশ্যে এসেছে। এখন এই ট্রেনটি পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে থামতে শুরু করেছে। দীর্ঘদিন ধরেই এ ব্যাপারে দাবি করছিলেন সাধারণ যাত্রীরা।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…