নিউজ

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বাংলায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: দীপাবলির আলোর আনন্দ কার্যত ফিকে হয়ে গেল রবিবার। কারণ, বর্ণময় স্বর্ণযুগের অবসান ঘটল সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে। জীবনযুদ্ধের ‘বেলা শেষে’ চলে গিয়েছেন সকলের প্রিয় ‘ফেলুদা’ টলিউড অপূরণীয় নক্ষত্রপতন হয়েছে এই ঘটনার মাধ্যমে। দীর্ঘ ৪০ দিনের লড়াই থমকে গিয়েছে। চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছিলেন। তখনই টলিউডের অন্দরে অশনিসংকেত দেখা দিয়েছিল। শেষমেশ দীপাবলীর পরের দিন অর্থাৎ আজ, রবিবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ মৃত্যুর কাছে পরাজিত হলেন ‘অপরাজিত’ ‘অপু’। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। এমনকি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে সেটা ইংরেজি বা হিন্দি নয়। একেবারে গোটা গোটা অক্ষরে সৌমিত্র চট্টোপাধ্যাযের মৃত্যুতে বাংলায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে লিখেছেন, ‘শ্রী সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগৎ, পশ্চিমবঙ্গ সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।’

শুধু প্রধানমন্ত্রীই নন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন৷ সব মিলিয়ে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026