নিউজ

পাগড়ির ধারাবাহিকতা! এবার মোদির মাথায় উঠল রাজপরিবারের বিশেষ উপহার

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবস (Republic Day) ও স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে পাগড়ি (Turban) পরার ধারাবাহিকতা বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ, মঙ্গলবার (Tuesday) ৭২তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির (Delhi) রাজপথের অনুষ্ঠানে গুজরাটের (Gujrat) জামনগরের বিখ্যাত ‘হালারি পাগড়িতে’ দেখা গেল প্রধানমন্ত্রীকে। জানা গেছে জামনগরের রাজ পরিবারের তরফে এই পাগড়ি উপহার হিসেবে দেওয়া হয়েছে মোদিকে। সনাতনী কুর্তা পাজামা, গ্রে জ্যাকটের সঙ্গে বুটি দেওয়া লাল রঙের হালারি পাগড়ি মাথায় অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সঙ্গে মুখে ছিল মাস্ক।  এই প্রসঙ্গে জামনগরের সাংসদ ট্যুইটে লেখেন, ‘জামনগর উচ্চমানের সংস্কৃতির জন্য পরিচিত। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে হালারি পাগড়িতে দেখে গর্বিত।’

প্রসঙ্গত এর আগেও বিভিন্ন ধরনের পাগড়িতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই  প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাগড়ি মাথায় দেখা যায় তাঁকে। সেই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লাল রঙের যোধপুরী ‘বান্ধেজ’ পাগড়ি পরে ভাষণ দিয়েছিলেন তিনি। পাগড়ির লেজের অংশটি ছিল সবুজ রঙের। সেই শুরু তারপর, ২০১৫ সালে ক্রিসক্রস লাইন যুক্ত হলুদ রঙের পাগড়ি পরেন মোদী। আর ২০১৬তে তাঁকে দেখা যায় গোলাপী ও হলুদ রঙের পাগড়িতে।

২০১৭ সালে উজ্জ্বল লাল ও হলুদ রঙ মেশানো একটি পাগড়ি দেখা যায় প্রধানমন্ত্রীর মাথায়। তাছাড়াও পাগড়িতে ছিল সোনালী রঙের ক্রিসক্রস লাইন। তার পরের বছর, অর্থাৎ ২০১৮ সালে গেরুয়া পাগড়ি মাথায় লালকেল্লায় দেখা যায় মোদিকে। ২০১৯-এ তাঁর পাগড়িতে দেখা গিয়েছিল হলুদ, সবুজ ও লাল রঙ। আর গত বছর প্রজাতন্ত্র দিবসে গেরুয়া রঙের ‘বান্ধেজ’ পাগড়ি পরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026