নিউজ

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, PMO সূত্র

নয়াদিল্লি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরে এবার খুব সম্ভবত বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন তিনি। প্রধানমন্ত্রীর অফিসের সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। তবে সেই কর্মসূচির বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অন্যদিকে, ১২ জানুয়ারি বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তবে প্রধানমন্ত্রীর এই সফরে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকবার বাংলা সফর করেছেন। সেইসঙ্গে তিনি একাধিক কর্মসূচিও করেছেন। তৃণমূলে বড় ভাঙণ ধরিয়ে যোগদান করিয়েছেন শুভেন্দুর অধিকারী -সহ আরও অনেক নেতাকে। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ১২ জানুয়ারির এ রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। সম্প্রতি তিনি দু দিনের বঙ্গ সফরে এসেছিলেন। এখানে এসেই তিনি রাজ্যের শাসকদলকে বড়সড় ধাক্কা দেন। খুব সম্ভবত, এবার তিনদিনের বাংলা সফরে আসতে চলেছেন শাহ।

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। মাঝেমধ্যে প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে একাধিক ট্যুইট বাংলাতে দেখা যায়। সেইসঙ্গে তিনি উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দক্ষিণেশ্বরের কালিমন্দিরের ছবি রেখেছিলেন। আবার বাংলাদেশের সঙ্গে বৈঠকের সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে কোচবিহারের রাজবাড়ির ছবি। রাজনৈতিক মহলের মতে, একদিকে যখন তৃণমূল বহিরাগত ইস্যুতে লাগাতার নিশানা করছে বিজেপিকে। ঠিক তখনই বাংলার একাধিক গুরুত্বপূর্ণ স্থান আন্তর্জাতিক আঙিনায় নিয়ে আসছেন প্রধানমন্ত্রী।  আসন্ন বিধানসভা ভোটের লক্ষ্যে বাঙালি আবেগে জায়গা করে নিতে মরিয়া গেরুয়া শিবির।

অন্যদিকে, রাজ্য সফরে এসেই তৃণমূলকে একের পর এক ইস্যুতে আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, ‘তোলাবাজি, দুর্নীতি, পরিবারতন্ত্র, বোমা হামলায় এক নম্বরে রয়েছে রাজ্য। যে বাংলা ১ নম্বরে থাকত, আজ কোনওটাতে নেই। সব ২০-র নীচে। পরিবারতন্ত্র হলে এমনই ঘটনা ঘটে। শুভেন্দু বিজেপি যোগ দিয়েছেন। তাঁকে মন থেকে স্বাগত জানাই। যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান, তারা বিজেপিতে আসতে চাইলে স্বাগত। রাজ্যে হিংসার বাতাবরণ। আজ মানুষের স্রোত ওঁদের চোখ খুলে দেবে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026