নিউজ

মা দুর্গার বোধনের দিন রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা। তারপরেই মা আসছেন। সকলের একটাই কামনা, করোনা মুক্ত পৃথিবী উপহার দিয়ে যাক মা। তবে দেশ জুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক, আর এর মধ্যেই উৎসব পালনে রয়েছে কিছু বিধিনিষেধ। যদিও অনেক ক্ষেত্রেই তা ভুলে মার্কেটিংয়ে মেতেছে পশ্চিমবঙ্গের আমজনতা। তবুও তাতে আশঙ্কার ভ্রুকুটি দেখছেন রাজ্যের চিকিৎসকরা। এমতাবস্থায় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শারদীয়ার বোধনেই পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগামী ২২ অক্টোবর, মহাষষ্ঠী। আর এদিনই রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদি। রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে এমন একটি আবেদন করা হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। আর সেই আবেদনেই সাড়া দিয়েছেন তিনি। তবে করোনা আবহের কারণে ভার্চুয়াল ভাষণ দেবেন মোদি।

প্রসঙ্গত, এবার মহালয়ার দিন মা দুর্গার কাছে করোনা মুক্তির প্রার্থনা করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ‘শুভ মহালয়া’ টুইট করেছিলেন প্রধানমন্ত্রী। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালির মনে জায়গা করে নিতে চাইছে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দুর্গাপূজা বা দুর্গোৎসব বাঙালির মনে একটা সেন্টিমেন্টের জায়গা। আর সেই সেন্টিমেন্টকেই ছুতে চাইছেন প্রধানমন্ত্রী, এমনটাই ধারণা সকলের। আর তাই মা দুর্গার বোধনের দিন নিজের বিধানসভা নির্বাচনের ছকের বোধন করতে চাইছে বিজেপি, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026