নিউজ

নিজের রাজ্যে আজ কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

কচ্ছ: কেন্দ্রের প্রকাশ করার নয়া কৃষি আইনের বিরোধিতায় দীর্ঘ ১৯ দিন ধরে কৃষকদের আন্দোলন বিক্ষোভের চেহারা নিয়েছে। দিল্লির সীমান্তবর্তী এলাকা কার্যত অগ্নিগর্ভ। দফায় দফায় সরকারের সঙ্গে বৈঠক হওয়ার পরেও কোনও সমাধান সূত্র মেলেনি। কেন্দ্রীয় সরকার যেমন কৃষি আইন প্রত্যাহার না করতে অনড়, ঠিক তেমনই কৃষকরাও নিজেদের দাবিতে অনড়। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এমনকি ১৯ দিন পরে আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে কেন্দ্রকে অনশনের হুঁশিয়ারি দিয়েছে কৃষকরা। এরই মধ্যে আজ, মঙ্গলবার নিজের রাজ্য গুজরাটে কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তাঁর গুজরাটের কচ্ছে যাওয়ার কথা।

একাধিক প্রকল্পের উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী। ভিগাকোট গ্রামে হাইড্রোক্লোরিক রিনুয়াল এনার্জি পার্কের শিলান্যাস করার কথা তাঁর। এখান থেকেই আগামী দিনে ৩০ গিগাওয়াট জ্বালানি উৎপন্ন হওয়ার কথা। এছাড়াও এই জেলায় একটি কৃত্রিম দুগ্ধ প্রকল্পেরও শিলান্যাস করবেন মোদি। ১২১ কোটি টাকার এই প্রকল্পে দৈনিক ২ লক্ষ লিটার দুধ উৎপন্ন হবে বলে জানা গিয়েছে। এরপর রয়েছে মাণ্ডভীতে পরিশুদ্ধ পানীয় প্রকল্প উদ্বোধন পর্ব। এই প্রকল্পের ফলে ৮ লক্ষ মানুষ উপকৃত হবে। সরকারি বিবৃতি অনুযায়ী, ঋতু কর্মসূচির মধ্যেই কৃষকদের জন্য সময় বের করেছেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, তথ্য মন্ত্রকের মতে, ইন্দো পাক সীমান্তে বসবাসরত কিছু শিখ পরিবারের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। লাখপত তালুকা এলাকায় ৫০০০ শিখ কৃষক বসবাস করেন। তাঁদেরই প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন তিনি। এমন পরিস্থিতিতে গুজরাটের কৃষকদের সঙ্গে কথা বলা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নিজ রাজ্য থেকে আজ প্রধানমন্ত্রী কৃষক আন্দোলন নিয়ে কী বার্তা দেন, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026