নিউজ

দীর্ঘমেয়াদী করোনা পরিস্থিতির পর প্রথম বিদেশ সফর! মার্চে বাংলাদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বাংলাদেশ (Bangladesh) মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ঢাকা (Dhaka) সফরের সূচি চূড়ান্ত হয়েছে। এখন বাংলাদেশে মোদীর অনুষ্ঠানসূচি কী হবে, তাই নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে কথা  চলছে। আগামী মার্চেই (March) বাংলাদেশ যাচ্ছেন মোদী। সম্প্রতি নয়াদিল্লিতে (Newdelhi) দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে মোদীর ঢাকা সফরের বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা (Harshbardhan Shringla)।  বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী স্মরণে অনুষ্ঠানগুলো নিয়েও আলোচনা করা হয়েছে।  এর মধ্যে বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছে কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) তাদের দেশকে দেওয়ার জন্য। ভারত বাংলাদেশকে ২০ লক্ষ ডোজ কোভিড ভ্যাকসিন দিয়েছে। যা দিয়ে ইতিমধ্যে টিকাকরণ (Vaccination) শুরু হয়েছে ঢাকায়।

বৈঠকে কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ, জ্বালানি ও  জলসম্পদ, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয় আলোচনা হয়েছে। পাশাপাশি ভারতের কাছে তিস্তা চুক্তির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ-নেপাল-ভারতের মধ্যে মোটর ভেহিকেল এগ্রিমেন্ট দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে নেপাল- ভুটানের যোগাযোগ সহায়তার জন্যও অনুরোধ করা হয়।  মায়ানমার যেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেয় সেজন্য  রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে ভারতকে  সহযোগিতার অনুরোধ জানায় হাসিনা সরকার।

আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সেজন্য ভারতের প্রধানমন্ত্রী মোদীকে  বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে  ঢাকা সফরের জন্য শেখ হাসিনা আমন্ত্রণ জানান। ইতিমধ্যে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদী। গত বছর মার্চেও ঢাকা যাওযার কথা ছিল মোদীর।  গত বছর  ১৭ মার্চ ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।  শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হওয়ারও কথাও ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখে ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠান বাতিল করে দেয় বাংলাদেশ। তার পরই মোদীর সফর বাতিল করা হয়। তবে চলতি বছর মার্চে বাংলাদেশে যাচ্ছেন তিনি। করোনা পরবর্তী সময়ে এটাই হতে চলেছে মোদীর প্রথম বিদেশ সফর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026