ভারতবার্তা ডেস্ক : এইমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশী ভাইরাল হওয়া ভিডিওটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী ব্যায়ামের ফাঁকে ময়ূরদের খাওয়াচ্ছেন। এমনকি রোজ সকালের শরীর চৰ্চা থেকে লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবন থেকে তার অফিসে যাত্রায় নিত্য সঙ্গী হন এই ময়ূররা।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার করার পর বয়ে চলেছে লাইক আর কমেন্টের বন্যা। শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক একটি ভিডিও শেয়ার করে বারবার মুগ্ধ করেন। কখনো সমুদ্রের ধারে প্লাস্টিক আবর্জনা কুড়িয়ে সামাজিক বার্তার মাধ্যমে, তো কখনো বা নিজের যোগ ব্যায়ামের মাধ্যমে ভারতীয় জনগনকে উদ্বুদ্ধ করার মাধ্যমে। এবার তার প্রোফাইলে নতুন সংযোজন এই ময়ূরের দৃশ্য।
কাজের মাঝে নানা ভাবে সময় কাটানোর মাধ্যমে তিনিই এই ময়ূরদের নিজের হাতেই খাওয়ান। তাঁদের দেখভাল করার পাশাপাশি,তাঁদের যত্ন খাওয়ানো ইত্যাদি নানা মুহূর্তের ছবিও ধরা পড়েছে ওই ভিডিওতে। রোজ সকালে আসন করার সময় এইটা ময়ূরেরা তার বন্ধুর মতন সঙ্গও দেয়। ভিডিওটি শেয়ার করার পাশাপাশি তিনি প্রেসিয়াস মোমেন্ট লিখে একটি অনবদ্য হিন্দী কবিতাও লিখেছেন।
তার ভিডিও দেখা মাত্রই দেশের আমজনতা থেকে মোদীভক্তরা প্রত্যেকেই বেশ সাদরে গ্রহণ করেছে এই মনোরম দৃশ্য। কেউ লিখেছেন ” বেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কেউ আবার লিখেছেন, ” রাষ্ট্রের পাখি আর আর রাষ্ট্র পুরুষ একসাথে “। আবার অন্য একজন লিখেছেন, ” প্রাউড অফ আওয়ার ওনারেবল প্রাইম মিনিস্টার ” । সব মিলিয়ে নরেন্দ্র মোদির এই নতুন ভিডিও যে ভারতীয়দের মনে একটা ইতিবাচক ইঙ্গিত ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…