হিমাচল প্রদেশ: আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন হল বহুপ্রতীক্ষিত অটল টানেলের। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় সেনার মুখ্যসচিব বিপিন রাওয়াত, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সহ আরও অনেকে। এই টানেল উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেন, এই টানেল চালু হওয়ার ফলে হিমাচল প্রদেশের সাধারন মানুষের অনেক সুবিধা হবে। মিলিটারিরাও অনেক সুবিধা পাবে এর থেকে।
সমস্তরকম স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনেই অটল টানেলের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করা হয়। লাল ফিতে কেটে উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘শুধুমাত্র বিজেপির অন্যতম নেতা তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির একমাত্র স্বপ্ন পূরণ নয়, এর পাশাপাশি হিমাচল প্রদেশবাসীদের বহু প্রতীক্ষার ফল এটা ভারতীয় ডিফেন্স অনেক শক্তপোক্ত করবে। এই ব্রিজ বা টানেল বা রাস্তা যাই বলুন না কেন, তা হিমাচল প্রদেশের বর্ডার এলাকা পরিকাঠামোকে আরও উন্নত করবে।’
এই অটল টানেল দীর্ঘ 9.2 কিলোমিটার লম্বা, যা মানালি থেকে লেহ লাদাখ পর্যন্ত যাতায়াতের পথ আরও সুগম করে তুলবে। এমনকি মানালি থেকে লাদাখ যেতে এতদিন যা সময় লাগতো, তার থেকে এই টানেলের মাধ্যমে যাতায়াত করলে সময় অনেকটাই কম লাগবে বলে জানা গিয়েছে। সুতরাং, সব মিলিয়ে অটল টানেল হিমাচল প্রদেশের ক্ষেত্রে একটা উন্নয়ন যোগ করল, তা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…