দেশ জুড়ে বিক্ষোভের মাঝেই সোমবার নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ এর সমর্থনে ট্যুইটারে প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ট্যুইটারে নিজের ব্যক্তিগত ওয়েবসাইট ও নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপ ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেন, সিএএ-র মাধ্যমে কোন ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না।
সিএএ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান ও পার্সি সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব প্রদান করবে। যে সমস্ত মানুষ ২০১৫ সালের আগে ধর্মীয় নির্যাতনের শিকার ওই সমস্ত দেশ থেকে এসে ভারতে আশ্রয় নিয়েছেন তাদেরই কেবল নাগরিকত্ব দেওয়া হবে।
আরও পড়ুন : মোদীর বিরুদ্ধে লড়াইয়ে মমতার পাশে সোনিয়া গান্ধী
‘ভারত সিএএ-কে সমর্থন করছে কারণ সিএএ ধর্মীয় সংখ্যালঘু হিসেবে এদেশে শরনার্থীর জীবন কাটাচ্ছেন তাদের নাগরিকত্ব প্রদান করছে। কারো নাগরিকত্ব কেড়ে নিচ্ছে না।’ প্রধানমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেলে এ কথা লেখা হয়েছে। শুধু তাই নয়, এদিন একটি ভিডিও-ও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সেখানে দেখা যায় সদগুরু নামের এক ধর্মীয় প্রধান সিএএ-র সমর্থনে মুখ খোলেন এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সারা দেশে বিভ্রান্তিমূলক প্রচার চালানো হচ্ছে বলে জানান।
গত মাসে সংসদের দুই কক্ষে পাস হওয়ার পরই নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়। তাই পরই বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। উত্তর পূর্ব থেকে শুরু হওয়া এই বিক্ষোভের আগুন সারা দেশেই ছড়িয়ে পড়ে। প্রায় ২০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয় সারা দেশে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…